চিকিৎসকদের পেশাগত অধিকার রক্ষা এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মানিকগঞ্জ মেডিকেল কলেজে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। সোমবার (৮ জুন) বেলা ১১টার দিকে কলেজের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ক্যাম্পাস প্রাঙ্গণে এই কর্মসূচি পালন করা হয়।
সমাবেশে শিক্ষার্থীরা চিকিৎসকদের অধিকার ও নিরাপত্তা বিষয়ক বৈষম্যমূলক ব্যবস্থার সংস্কার চেয়ে ৬ দফা দাবি তুলে ধরেন। এ সময় ‘চিকিৎসকদের অধিকার ও নিরাপত্তা বিষয়ক বৈষম্যমূলক ব্যবস্থার সংস্কার নিশ্চিতের জন্য উত্থাপিত ৬ দফা দাবি আদায়ের লক্ষ্যে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ’ সংবলিত ব্যানার প্রদর্শন করা হয়।
বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, চিকিৎসকদের পেশাগত অধিকার এবং কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিত করতে তারা দীর্ঘদিন ধরে বৈষম্যহীন ব্যবস্থার দাবি জানিয়ে আসছেন। এই লক্ষ্যেই ৬ দফা দাবি দেওয়া হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।
কর্মসূচিতে মানিকগঞ্জ মেডিকেল কলেজের বিপুলসংখ্যক শিক্ষার্থী সাদা অ্যাপ্রন পরে অংশ নেন। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে তাদের দাবিদাওয়া তুলে ধরেন।

সোমবার, ০৮ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ জুন ২০২৬

আপনার মতামত লিখুন