সংবাদ

‘মেঘলা আকাশ’ এর সাফল্যে উচ্ছ্বসিত দিঠি আনোয়ার

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ৮ জুন ২০২৬, ০৫:৪৬ পিএম

‘মেঘলা আকাশ’ এর সাফল্যে উচ্ছ্বসিত দিঠি আনোয়ার

ঈদের আগেই দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করেছেন নন্দিত সঙ্গীতশিল্পী, উপস্থাপিকা ও সমাজসেবী দিঠি আনোয়ার। আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয়েছে তাঁর নিজস্ব ইউটিউব চ্যানেল ‘দিঠি আনোয়ার’-এর। গত ২৪ মে চ্যানেলটির উদ্বোধন করা হয় তাঁর বাবা গাজী মাজহারুল আনোয়ার-এর লেখা শেষ গান ‘মেঘলা আকাশ’ প্রকাশের মাধ্যমে।

গানটির কথা লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার এবং সুর ও সংগীতায়োজন করেছেন অপু আমান। গানটিতে দিঠি আনোয়ারের সঙ্গে কণ্ঠও দিয়েছেন অপু আমান। প্রকাশের পর থেকেই গানটি শ্রোতাদের কাছ থেকে দারুণ সাড়া পাচ্ছে।

এতটা ইতিবাচক প্রতিক্রিয়া পাবেন, তা কল্পনাও করেননি দিঠি। তিনি জানান, প্রতিদিনই নতুন নতুন দর্শক তাঁর চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন এবং ‘মেঘলা আকাশ’ গানটি উপভোগ করছেন। পাশাপাশি গানটি নিয়ে নানা ধরনের প্রশংসামূলক প্রতিক্রিয়াও পাচ্ছেন তিনি।

বর্তমানে যুক্তরাষ্ট্রে দুই ছেলের কাছে অবস্থান করছেন দিঠি আনোয়ার। জুলাই মাসে দেশে ফেরার পর নিজের ইউটিউব চ্যানেলকে ঘিরে নতুন পরিকল্পনা বাস্তবায়নের কথা জানিয়েছেন তিনি।

দিঠি আনোয়ার বলেন, “চ্যানেল চালু করেই বসে থাকলে হবে না। নিয়মিত ভালো কনটেন্ট নিয়ে দর্শকদের সামনে আসতে হবে। এ নিয়ে আমি ও আমার টিম নানা পরিকল্পনা করছি। তবে এই মুহূর্তে ‘মেঘলা আকাশ’ গানটির সাড়া পেয়ে আমি সত্যিই ভীষণ উচ্ছ্বসিত। আব্বুকে প্রতি মুহূর্তে ভীষণ মিস করি। জীবনের প্রতিটি ক্ষেত্রে তাঁর কারণে যে সম্মান ও ভালোবাসা পেয়েছি, তা একজন সন্তান হিসেবে আমার জন্য অনেক গর্বের।”

এরই মধ্যে ‘দিঠি আনোয়ার’ চ্যানেলে তাঁর কণ্ঠে গাওয়া ‘জীবনের গল্প এত ছোট নয়’, ‘ঢাকা শহর আইসা আমার’ এবং ‘এক নদীরই উজান ভাটি’ গানগুলোর কাভার সংস্করণও প্রকাশিত হয়েছে। গানগুলোও শ্রোতাদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ০৮ জুন ২০২৬

‘মেঘলা আকাশ’ এর সাফল্যে উচ্ছ্বসিত দিঠি আনোয়ার

প্রকাশের তারিখ : ০৮ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত