সংবাদ

ধামরাইয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার

প্রতিনিধি, ধামরাই (ঢাকা)
প্রতিনিধি, ধামরাই (ঢাকা)
প্রকাশ: ৮ জুন ২০২৬, ০৪:৪৫ পিএম

ধামরাইয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার
গ্রেপ্তার হওয়া অভিযুক্ত মো. রুবেল। ছবি : সংবাদ

ঢাকার ধামরাইয়ে ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মো. রুবেল (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৮ জুন) সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

এর আগে রোববার (৭ জুন) বিকেলে উপজেলার কুল্লা ইউনিয়নের বড় কুশিয়ারা এলাকা থেকে রুবেলকে আটক করা হয়। তিনি কাইজারকুণ্ড এলাকার শাহজাহান খলিফার ছেলে। এ ঘটনায় রাতে শিশুটির বাবা বাদী হয়ে ধামরাই থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল বিকেলে বড় কুশিয়ারা এলাকার একটি অটোরিকশা গ্যারেজের পাশে খেলা করছিল শিশুটি। এ সময় রুবেল চানাচুর খাওয়ানোর প্রলোভন দেখিয়ে তাকে গ্যারেজের ভেতরের একটি টয়লেটে নিয়ে যান। বিষয়টি প্রতিবেশী এক নারী দেখে ফেলেন এবং দ্রুত স্থানীয়দের জানান।

স্থানীয়রা টয়লেটটি ঘিরে ফেলে রুবেলকে দরজা খুলতে বলেন। কিন্তু তিনি ভেতর থেকে শিশুর মুখ চেপে ধরে দীর্ঘক্ষণ বসে থাকেন। পরে উত্তেজিত জনতা দরজা ভেঙে ফেলার চেষ্টা করলে তিনি দরজা খুলতে বাধ্য হন। পরে জাতীয় জরুরি সেবা নম্বর ‘৯৯৯’-এ কল করে পুলিশকে বিষয়টি জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রুবেলকে আটক করে।

ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) মো. মোতাহার হোসেন বলেন, স্থানীয় জনতা অভিযুক্তকে আটকে রেখে পুলিশে খবর দেয়। রাতেই মামলা হওয়ার পর আজ সকালে আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ০৮ জুন ২০২৬

ধামরাইয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৮ জুন ২০২৬

featured Image

ঢাকার ধামরাইয়ে ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মো. রুবেল (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৮ জুন) সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

এর আগে রোববার (৭ জুন) বিকেলে উপজেলার কুল্লা ইউনিয়নের বড় কুশিয়ারা এলাকা থেকে রুবেলকে আটক করা হয়। তিনি কাইজারকুণ্ড এলাকার শাহজাহান খলিফার ছেলে। এ ঘটনায় রাতে শিশুটির বাবা বাদী হয়ে ধামরাই থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল বিকেলে বড় কুশিয়ারা এলাকার একটি অটোরিকশা গ্যারেজের পাশে খেলা করছিল শিশুটি। এ সময় রুবেল চানাচুর খাওয়ানোর প্রলোভন দেখিয়ে তাকে গ্যারেজের ভেতরের একটি টয়লেটে নিয়ে যান। বিষয়টি প্রতিবেশী এক নারী দেখে ফেলেন এবং দ্রুত স্থানীয়দের জানান।

স্থানীয়রা টয়লেটটি ঘিরে ফেলে রুবেলকে দরজা খুলতে বলেন। কিন্তু তিনি ভেতর থেকে শিশুর মুখ চেপে ধরে দীর্ঘক্ষণ বসে থাকেন। পরে উত্তেজিত জনতা দরজা ভেঙে ফেলার চেষ্টা করলে তিনি দরজা খুলতে বাধ্য হন। পরে জাতীয় জরুরি সেবা নম্বর ‘৯৯৯’-এ কল করে পুলিশকে বিষয়টি জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রুবেলকে আটক করে।

ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) মো. মোতাহার হোসেন বলেন, স্থানীয় জনতা অভিযুক্তকে আটকে রেখে পুলিশে খবর দেয়। রাতেই মামলা হওয়ার পর আজ সকালে আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত