সংবাদ

নাসিরনগরে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

প্রতিনিধি, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া)
প্রতিনিধি, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশ: ৮ জুন ২০২৬, ০৩:৫১ পিএম

নাসিরনগরে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত
নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি : সংবাদ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মোটরসাইকেলের ধাক্কায় কুঞ্জ মোহন সূত্রধর (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার (৮ জুন) দুপুরে নাসিরনগর-সরাইল আঞ্চলিক সড়কের মহিন্দুরা করাতকলের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কুঞ্জ মোহন নাসিরনগর উপজেলার নাসিরপুর গ্রামের রমনী মোহনের ছেলে। তার স্বজনেরা জানান, তাদের পৈতৃক বাড়ি আখাউড়া উপজেলায়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ দুপুরে নাসিরনগর উপজেলা সদর থেকে একটি মোটরসাইকেলে দুই কিশোর ধরমন্ডল গ্রামের দিকে যাচ্ছিল। পথে মহিন্দুরা এলাকায় পথচারী কুঞ্জ মোহনকে ধাক্কা দেয় মোটরসাইকেলটি। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ দুর্ঘটনায় মোটরসাইকেল চালক রিয়ান (১৬) গুরুতর আহত হয়েছে। সে ধরমন্ডল গ্রামের আব্দুল কাদিরের ছেলে এবং এ বছরের এসএসসি পরীক্ষার্থী। রিয়ানকে একই হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

নাসিরনগর থানার পুলিশ পরিদর্শক সুহেল শিকদার দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে নিহতের লাশ উদ্ধার করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ০৮ জুন ২০২৬

নাসিরনগরে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

প্রকাশের তারিখ : ০৮ জুন ২০২৬

featured Image

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মোটরসাইকেলের ধাক্কায় কুঞ্জ মোহন সূত্রধর (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার (৮ জুন) দুপুরে নাসিরনগর-সরাইল আঞ্চলিক সড়কের মহিন্দুরা করাতকলের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কুঞ্জ মোহন নাসিরনগর উপজেলার নাসিরপুর গ্রামের রমনী মোহনের ছেলে। তার স্বজনেরা জানান, তাদের পৈতৃক বাড়ি আখাউড়া উপজেলায়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ দুপুরে নাসিরনগর উপজেলা সদর থেকে একটি মোটরসাইকেলে দুই কিশোর ধরমন্ডল গ্রামের দিকে যাচ্ছিল। পথে মহিন্দুরা এলাকায় পথচারী কুঞ্জ মোহনকে ধাক্কা দেয় মোটরসাইকেলটি। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ দুর্ঘটনায় মোটরসাইকেল চালক রিয়ান (১৬) গুরুতর আহত হয়েছে। সে ধরমন্ডল গ্রামের আব্দুল কাদিরের ছেলে এবং এ বছরের এসএসসি পরীক্ষার্থী। রিয়ানকে একই হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

নাসিরনগর থানার পুলিশ পরিদর্শক সুহেল শিকদার দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে নিহতের লাশ উদ্ধার করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত