সংবাদ

দেশের গন্ডি পেরিয়ে বিদেশে ঈদের তিন সিনেমা

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ৮ জুন ২০২৬, ০৫:৫৯ পিএম

দেশের গন্ডি পেরিয়ে বিদেশে ঈদের তিন সিনেমা

ঈদে দেশের প্রেক্ষাগৃহে দর্শক মাতানোর পর এবার আন্তর্জাতিক বাজারে যাত্রা শুরু করেছে তিন আলোচিত বাংলা সিনেমা রকস্টার, রইদ এবং মালিক। প্রবাসী বাংলাদেশি দর্শকদের আগ্রহকে কেন্দ্র করে সিনেমাগুলো মুক্তি পাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশের প্রেক্ষাগৃহে।

সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড-এ বসবাসরত বাংলাদেশিদের মধ্যে দেশীয় সিনেমার চাহিদা বেড়েছে। ফলে দেশের পাশাপাশি বিদেশেও একযোগে সিনেমা মুক্তির প্রবণতা জোরদার হচ্ছে।

সবচেয়ে বড় পরিসরে মুক্তি পেয়েছে রকস্টার। গত শুক্রবার থেকে উত্তর আমেরিকা ও ইউরোপের ৪১টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে সিনেমাটি। আন্তর্জাতিক পরিবেশনার দায়িত্বে রয়েছে স্বপ্ন স্কয়ারক্রো। প্রতিষ্ঠানটির কর্ণধার সজীব সপ্তক জানান, প্রথম সপ্তাহেই কানাডার ৭টি, যুক্তরাষ্ট্রের ৩০টি এবং যুক্তরাজ্যের ৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছবিটি।

আজমান রুশো পরিচালিত ‘রকস্টার’-এ নাম ভূমিকায় অভিনয় করেছেন শাকিব খান। তাঁর বিপরীতে রয়েছেন সাবিলা নূর। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তানজিয়া জামান মিথিলা এবং সুনিধি নায়েক।

অন্যদিকে, মেজবাউর রহমান সুমন পরিচালিত রইদ মুক্তি পেয়েছে অস্ট্রেলিয়ার সিডনি ও মেলবোর্নে। পর্যায়ক্রমে ব্রিসবেন, পার্থ, অ্যাডিলেড ও ক্যানবেরাতেও প্রদর্শিত হবে সিনেমাটি। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে এর পরিবেশনার দায়িত্বে রয়েছে স্ক্রিন এক্সকোপ এবং দেশি ইভেন্টস।

গ্রামীণ জীবন ও মানবিক সম্পর্কের গল্পভিত্তিক এই সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান ও নাজিফা তুষি।

এদিকে ঈদের আরেক আলোচিত সিনেমা মালিক আগামী ১৩ ও ১৪ জুন অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের ব্যাংকসটাউনে প্রদর্শিত হবে। সাইফ চন্দন পরিচালিত ছবিটির আন্তর্জাতিক পরিবেশনায় রয়েছে বঙ্গজ ফিল্মস।

সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। তাঁর বিপরীতে রয়েছেন বিদ্যা সিনহা মিম। বিশেষ প্রদর্শনীতে অংশ নিতে অস্ট্রেলিয়ায় যাচ্ছেন আরিফিন শুভ।

চলচ্চিত্রসংশ্লিষ্টদের মতে, আন্তর্জাতিক বাজারে নিয়মিত বাংলা সিনেমা মুক্তি পাওয়ার ফলে শুধু ব্যবসায়িক সম্ভাবনাই বাড়ছে না, বরং বিশ্বজুড়ে বাংলা ভাষাভাষী দর্শকদের সঙ্গে দেশের চলচ্চিত্রের সংযোগও আরও শক্তিশালী হচ্ছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ০৮ জুন ২০২৬

দেশের গন্ডি পেরিয়ে বিদেশে ঈদের তিন সিনেমা

প্রকাশের তারিখ : ০৮ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত