ফরিদপুরের ভাঙ্গায় এসএসসি পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সঙ্গে বাগ্বিতণ্ডার জেরে ভাঙ্গা উপজেলা এনসিপির আহ্বায়ক আশরাফ শেখকে অবরুদ্ধ করে রাখে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১১ জুন) সকালে উপজেলার কাজী শামসুন্নেছা পাইলট বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে শিক্ষার্থীদের ছোড়া ইটের আঘাতে আহত হয়েছেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকালে কাজী শামসুন্নেছা পাইলট বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে এসএসসি পরীক্ষা শুরুর আগে এনসিপি নেতা আশরাফ শেখ তার এক আত্মীয়কে নিয়ে ভেতরে প্রবেশ করেন। এ সময় কোনো একটি বিষয় নিয়ে কেন্দ্রের বাইরে থাকা শিক্ষার্থীদের সঙ্গে তার বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের কাছে গিয়ে ওই নেতার বিরুদ্ধে হয়রানির অভিযোগ করেন এবং তাকে কেন্দ্র থেকে বের করে দেওয়ার দাবি জানান।
প্রধান শিক্ষক অরুণ চন্দ্র দত্ত ওই নেতাকে কেন্দ্র থেকে বের করে দেওয়ার চেষ্টা করলে উত্তেজিত শিক্ষার্থীরা ইট পাটকেল ছুড়তে শুরু করে। এতে প্রধান শিক্ষক হাতে আঘাত পান। পরে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আশরাফ শেখকে প্রধান শিক্ষকের কক্ষে নিয়ে যাওয়া হয়। সেখানেও শিক্ষার্থীরা তাকে লক্ষ্য করে বিক্ষোভ করতে থাকে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে উত্তেজিত শিক্ষার্থীদের সরিয়ে আশরাফ শেখকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়।
/

বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১১ জুন ২০২৬

আপনার মতামত লিখুন