সংবাদ

খালি পেটে চা, কফি বা ফলের রস খেলে কি সত্যিই ক্ষতি হয়?

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১১ জুন ২০২৬, ০৭:৩৬ পিএম

খালি পেটে চা, কফি বা ফলের রস খেলে কি সত্যিই ক্ষতি হয়?

সকালে উঠে খালি পেটে এক কাপ চা বা কফি না হলে অনেকের দিনই শুরু হয় না। আবার অনেকে স্বাস্থ্য সচেতনতার কারণে খালি পেটে ফলের রস বা গ্রিন টি পান করেন। কিন্তু এই অভ্যাসগুলো কি আসলেই পেটের জন্য ক্ষতিকর?

পুষ্টিবিদ কিরণ কুকরেজার মতে, সকালে খালি পেটে টকজাতীয় ফল, আপেল, গ্রিন টি, চা, কফি, মসলাদার খাবার ও ফলের রস এড়িয়ে চলা উচিত। তবে গ্যাস্ট্রোএন্টারোলজি বিশেষজ্ঞ ডা. সুজিত নায়ার মনে করেন, এই ধারণাটি অনেকটাই বাড়াবাড়ি। সুস্থ মানুষের জন্য এসব খাবার সাধারণত ক্ষতিকর নয়। পুরো বিষয়টি নির্ভর করে ব্যক্তির হজমশক্তি ও শারীরিক অবস্থার ওপর।

কোন খাবারে কী প্রভাব পড়ে

টকজাতীয় ফল ও আনারস: লেবু, কমলা বা আনারস প্রকৃতিগতভাবেই অ্যাসিডিক। যাদের গ্যাস্ট্রিক বা অ্যাসিড রিফ্লাক্সের সমস্যা রয়েছে, তাদের খালি পেটে এসব খেলে বুক জ্বালাপোড়া বা পেটে অস্বস্তি হতে পারে। তবে সুস্থ মানুষের জন্য এগুলো পুষ্টিকর ও সহজপাচ্য।

আপেল: আপেলে থাকা প্রচুর ফাইবার পেটের উপকারী ব্যাকটেরিয়ার জন্য উপকারী। তাই খালি পেটে আপেল খাওয়া ক্ষতির বদলে বরং উপকারী।

চা ও কফি: ক্যাফেইন পাকস্থলীতে অ্যাসিড নিঃসরণ বাড়িয়ে দেয়। ফলে কারও কারও পেট ফাঁপা, অ্যাসিডিটি বা বমিভাব হতে পারে। তবে যাদের ক্যাফেইনে কোনো সমস্যা নেই, তারা নিশ্চিন্তে সকালে চা বা কফি পান করতে পারেন।

মসলাদার খাবার: সকালে বেশি মসলাদার খাবার পাকস্থলীর গায়ে জ্বালা তৈরি করতে পারে। যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে তাদের ক্ষেত্রে এটি আরও বেশি ক্ষতিকর।

ফলের রস: আস্ত ফলের তুলনায় রসে ফাইবার অনেক কম থাকে। খালি পেটে রস খেলে রক্তে শর্করা দ্রুত বাড়ে এবং পেট বেশিক্ষণ ভরা থাকে না।

সকালের নাশতায় কী খাবেন

কী খাওয়া যাবে না সেই চিন্তার চেয়ে স্বাস্থ্যকর নাশতার দিকে মনোযোগ দেওয়া বেশি জরুরি। আদর্শ সকালের নাশতায় পর্যাপ্ত পানি, প্রোটিন, ফাইবার ও স্বাস্থ্যকর চর্বি থাকা উচিত। তাজা ফলমূল, ভেজানো কাঁচা বাদাম, টক দই, সেদ্ধ ডিম, বিভিন্ন সবজি ও ডালের তৈরি খাবার শরীরে সারাদিন শক্তি জোগায় এবং হজমপ্রক্রিয়া সচল রাখে।

কাদের বেশি সতর্ক থাকতে হবে

যাদের অ্যাসিড রিফ্লাক্স, গ্যাস্ট্রিক, আলসার বা ডায়াবেটিস রয়েছে তাদের সকালের খাবারে বাড়তি সতর্কতা জরুরি। অতিরিক্ত ক্যাফেইন, মিষ্টি পানীয় এবং অ্যাসিডিক খাবার এড়িয়ে চলাই তাদের জন্য সবচেয়ে নিরাপদ।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

খালি পেটে চা, কফি বা ফলের রস খেলে কি সত্যিই ক্ষতি হয়?

প্রকাশের তারিখ : ১১ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত