সংবাদ

ত্রিশালে যুবলীগ নেতা গ্রেপ্তার

প্রতিনিধি, ত্রিশাল (ময়মনসিংহ)
প্রতিনিধি, ত্রিশাল (ময়মনসিংহ)
প্রকাশ: ১২ জুন ২০২৬, ০৭:২৭ পিএম

ত্রিশালে যুবলীগ নেতা গ্রেপ্তার
ময়মনসিংহের ত্রিশালে গ্রেপ্তার যুবলীগ নেতা শহিদুল ইসলাম। ছবি : সংবাদ

ময়মনসিংহের ত্রিশালে বিশেষ অভিযান চালিয়ে মঠবাড়ি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১২ জুন) দুপুরে ত্রিশাল বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ত্রিশাল থানা-পুলিশের একটি দল শুক্রবার (১২ জুন) দুপুরে ত্রিশাল বাজারে অভিযান চালায়। এই অভিযানে শহিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার মঠবাড়ি ইউনিয়নের অলহরী বাদামিয়া গ্রামের মো. নুরুল ইসলাম ও সুরজেদা খাতুনের ছেলে।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহাম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গ্রেপ্তার আসামিকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

/

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

ত্রিশালে যুবলীগ নেতা গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১২ জুন ২০২৬

featured Image

ময়মনসিংহের ত্রিশালে বিশেষ অভিযান চালিয়ে মঠবাড়ি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১২ জুন) দুপুরে ত্রিশাল বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ত্রিশাল থানা-পুলিশের একটি দল শুক্রবার (১২ জুন) দুপুরে ত্রিশাল বাজারে অভিযান চালায়। এই অভিযানে শহিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার মঠবাড়ি ইউনিয়নের অলহরী বাদামিয়া গ্রামের মো. নুরুল ইসলাম ও সুরজেদা খাতুনের ছেলে।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহাম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গ্রেপ্তার আসামিকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

/

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত