সংবাদ

নির্যাতিত নেতাকর্মীদের ‘চিত্তবিনোদনে’ এমপির হাওর ভ্রমণ

লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ
লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ
প্রকাশ: ১২ জুন ২০২৬, ০৯:১৫ পিএম

নির্যাতিত নেতাকর্মীদের ‘চিত্তবিনোদনে’ এমপির হাওর ভ্রমণ
টাঙ্গুয়ার হাওর ও মাটিয়ান হাওরের জিরো পয়েন্টে এই হাওর উৎসব

দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্ট শাসনে যারা জেল-জুলুম ও মামলার শিকার হয়েছেন, তাদের নিয়ে ব্যতিক্রমী এক আনন্দ ভ্রমণের আয়োজন করেছেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল।

শুক্রবার (১২ জুন) দিনভর টাঙ্গুয়ার হাওর ও মাটিয়ান হাওরের জিরো পয়েন্টে এই হাওর উৎসবের আয়োজন করা হয়।

চার উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে কয়েকটি হাউজবোটে এই আয়োজন করা হয়।

সুনামগঞ্জ-১ আসনটি তাহিরপুর, ধর্মপাশা, মধ্যনগর ও জামালগঞ্জ-এই চার উপজেলা নিয়ে গঠিত। দীর্ঘ সময় ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের আমলে যেসব নেতাকর্মী জেল-জুলুম ও হামলা মামলার শিকার হয়েছেন, তাদের খোঁজে বের করে তালিকা করেন সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল।

প্রায় এক হাজার নেতাকর্মীকে নিয়ে হাউজবোটে পদচারণায় টাঙ্গুয়ার হাওরপাড়ের পরিবেশ হয়ে ওঠে ভিন্ন রকম। নাচ-গান, আড্ডা ও আপ্যায়নের মধ্য দিয়ে তাদের কিছুটা প্রশান্তি দেওয়ার চেষ্টা করেন কামরুল। এ সময় নেতাকর্মীদের হাতে ক্রেস্ট, টি-শার্ট ও বিভিন্ন উপহার তুলে দেওয়া হয়।

পরে সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও কৃষক দল কেন্দ্রীয় কমিটির নেতা ও বিগত সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আনিসুল হকের সভাপতিত্ব ও তাহিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সদর ইউনিয়নের চেয়ারম্যান জুনাব আলীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল।

তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরে তৃণমূলের নেতাকর্মীদের নির্যাতিত হতে হয়েছে। তাঁদের নিয়ে সামান্য আনন্দ দেওয়ার চেষ্টা করেছি মাত্র।’

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল মোতালিব খান, মধ্যনগর বিএনপির আহ্বায়ক আবু হায়াত, ধর্মপাশা বিএনপির আহ্বায়ক আব্দুল হক, যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী ভুট্টো, তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক বাদল মিয়া, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল, রাখাব উদ্দিন, জামালগঞ্জ উপজেলা বিএনপি নেতা নুরুল হক আফিন্দি, আবুল হুদা, নাসের উজ্জ্বল, শাখাওয়াত হোসেন, আব্দুল মালেক ও জামালগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক শফিকুল হক প্রমুখ।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ১২ জুন ২০২৬

নির্যাতিত নেতাকর্মীদের ‘চিত্তবিনোদনে’ এমপির হাওর ভ্রমণ

প্রকাশের তারিখ : ১২ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত