সংবাদ

বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ জাইমা

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০১:৪৭ পিএম

বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ জাইমা
ছ‌বি: সংগৃ‌হিত

অধস্তন আদালতে আইনজীবী হিসেবে তালিকাভুক্তির সনদের প্রথম ধাপ অর্থাৎ এমসিকিউ (নৈর্ব্যক্তিক) পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ বার কাউন্সিল। এবারের পরীক্ষায় মোট ৯ হাজার ২০১ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। এই উত্তীর্ণদের তালিকায় রয়েছেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমান।

শুক্রবার (১২ জুন) দিনগত মধ্যরাতে বাংলাদেশ বার কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইটে এই পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।

​প্রথম ধাপের এই প্রাথমিক জয় নিশ্চিত করার পর জাইমা রহমান নিজেই তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে খবরটি ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের সাথে শেয়ার করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করে তিনি লিখেছেন, "আলহামদুলিল্লাহ, আমি আপনাদের কাছে ছোট একটি ব্যক্তিগত সাফল্যের কথা শেয়ার করতে চাই। আমার দেশে আইন প্র্যাক্টিসের জন্য আজ বাংলাদেশ বার কাউন্সিলের প্রথম ধাপ এমসিকিউ পরীক্ষায় অংশ নিই। আল্লাহর রহমতে সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি।"

জানা গেছে, জাইমা রহমান রাজধানীর বিএএফ শাহীন কলেজ কেন্দ্রে উপস্থিত হয়ে এই পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

​শুক্রবার সকালে ১০০ নম্বরের এই এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়, যেখানে দেশজুড়ে মোট ৩৭ হাজার ৮০ জন পরীক্ষার্থী আবেদন করেছিলেন।

বার কাউন্সিলের নিয়ম অনুযায়ী, আইনজীবী হিসেবে তালিকাভুক্তির জন্য একজন প্রার্থীকে মোট তিনটি ধাপে (এমসিকিউ, লিখিত এবং মৌখিক) উত্তীর্ণ হতে হয়। এই তিন ধাপের পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণরাই কেবল সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ ছাড়া দেশের অন্যান্য নিম্ন আদালত ও ট্রাইব্যুনালে আইন পেশা পরিচালনার জন্য আইনি সনদ বা লাইসেন্স পাবেন। বাংলাদেশ বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটি মূলত এই পরীক্ষা সংক্রান্ত যাবতীয় সিদ্ধান্ত ও দিকনির্দেশনা দিয়ে থাকে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ০৩ আগস্ট ২০২৬

বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ জাইমা

প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত