মাঠে থাকতে না পারলেও দলের প্রতি নিজের অকুণ্ঠ সমর্থন জানাতে ভুল করেননি দি মারিয়া। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক বার্তায় আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রার সঙ্গে থাকার প্রত্যয় ব্যক্ত করে তিনি লিখেছেন, "আজ থেকে এক নতুন স্বপ্নের যাত্রা শুরু হলো। আমি হৃদয়ের অন্তঃস্থল থেকে বলছি, পৃথিবীর শেষ দিন পর্যন্ত আমরা তোমাদের পাশে আছি। সেই মাঠে খেলোয়াড় হিসেবে লড়াই করার অনুভূতি আমি জানি, আর এখন একজন সাধারণ ভক্ত হিসেবে সেই লড়াই দেখার অনুভূতিও আমার জানা।"
আলজেরিয়া ম্যাচের আগে সতীর্থদের উজ্জীবিত করতে তিনি আরও বলেন, "আমি শুধু এটুকু বলতে চাই—তোমাদের আজকের এই স্বপ্ন প্রতিটি আর্জেন্টাইনের স্বপ্ন। তোমাদের সবাইকে অনেক ভালোবাসি। চলো, এবার সবটুকু উজাড় করে দিয়ে জয় ছিনিয়ে আনি। এগিয়ে চলো, আর্জেন্টিনা!"
দি মারিয়ার এই আবেগপূর্ণ বার্তা পোস্ট করার মুহূর্তের মধ্যেই তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং ভাইরাল হয়ে যায়। আর্জেন্টিনার ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই নায়ক দেশটির বহু গৌরবময় অর্জনের নেপথ্য কারিগর ছিলেন। ২০২১ সালের কোপা আমেরিকার ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে তার পা থেকেই এসেছিল ঐতিহাসিক জয়সূচক গোলটি।
এরপর ফিনালিসামাতেও জালের দেখা পেয়েছিলেন তিনি। সর্বশেষ ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের বিপক্ষে আর্জেন্টিনার দ্বিতীয় গোলটি করে দলের শিরোপা জয়ে অনবদ্য ভূমিকা রেখেছিলেন সাবেক এই রিয়াল মাদ্রিদ ও পিএসজি তারকা।

বুধবার, ১৭ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬

আপনার মতামত লিখুন