সংবাদ

পর্দার স্পাইডারম্যানের চোখে মাঠের ‘স্পাইডার’ আলভারেজ, জানালেন বিশেষ শুভেচ্ছা

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০৬:০০ এএম

পর্দার স্পাইডারম্যানের চোখে মাঠের ‘স্পাইডার’ আলভারেজ, জানালেন বিশেষ শুভেচ্ছা

আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের খরা ঘোচানোর অন্যতম রূপকার হুলিয়ান আলভারেজ। কাতার বিশ্বকাপের পর এবার আমেরিকার মাটিতেও প্রতিপক্ষকে মাকড়সার জালে জড়াতে প্রস্তুত এই ‘স্পাইডার’।

কানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগেই এক অনন্য শুভেচ্ছা বার্তা পেলেন আলভারেজ। এই শুভেচ্ছা আর কেউ নন, পাঠিয়েছেন রুপালি পর্দার সুপরিচিত ‘স্পাইডারম্যান’ টম হল্যান্ড। আলভারেজকে উদ্দেশ্য করে হলিউডের এই জনপ্রিয় অভিনেতা বলেছেন, "আশা করি তোমার বিশ্বকাপটা দারুণ কাটবে।"

​স্পেনের মাদ্রিদে ‘স্পাইডারম্যান’ সিনেমার প্রিমিয়ার শো-তে হাজির হয়েছিলেন হলিউড অভিনেতা টম হল্যান্ড, যিনি পর্দায় পিটার পার্কারের চরিত্রে অভিনয় করছেন। সেখানে আড্ডার ছলে তাকে জিজ্ঞেস করা হয়েছিল, ফুটবলারদের মধ্যে কে ভালো স্পাইডারম্যান হতে পারবেন? এই প্রশ্নের জবাবে ৩০ বছর বয়সী অভিনেতা প্রথমে বলেন, "ওহ, এটা তো বেশ ভালো প্রশ্ন। সম্ভবত ইয়ামাল। কারণ ও বল পায়ে অসম্ভব দ্রুতগতির এবং চটপটে। ও দারুণ এক স্পাইডারম্যান হতে পারবে।"

তবে পরক্ষণেই সাংবাদিক যখন আতলেতিকো মাদ্রিদের ফরোয়ার্ড আলভারেজের ছবি তুলে ধরেন, তখন হল্যান্ড নিজের সিদ্ধান্ত বদলে ফেলেন। তিনি অকপটে স্বীকার করেন, "আরে, হুলিয়ান আলভারেজ! ও তো বর্তমানে আমার ফ্যান্টাসি ফুটবল টিমেই আছে!"

​এই তারকা ফুটবলারের ‘স্পাইডার’ নাম পাওয়ার পেছনে রয়েছে শৈশবের গল্প। এক ভিডিওতে আলভারেজের ভাই আগু জানান, এই ডাকনামটি আসলে ছোটবেলা থেকেই আলবিসেলেস্তা ফরোয়ার্ডের পারিবারিক নাম হয়ে গিয়েছিল। আগু বলেন, "ওর যখন মাত্র পাঁচ বছর বয়স, তখন থেকেই সবাই ওকে 'স্পাইডার' বলে ডাকত। এখন একজন পেশাদার ফুটবলার হওয়ার পরও ওকে যে সবাই এই নামে ডাকে, এটা দেখতে সত্যিই ভীষণ সুন্দর লাগে।"

এর আগের এক সাক্ষাৎকারে আলভারেজ নিজেই ব্যাখ্যা করেছিলেন, কীভাবে এই ডাকনামটিই পরবর্তীতে তার এখনকার আইকনিক গোল উদযাপনে রূপ নেয়, যেখানে গোল করার পর তিনি দুই হাত প্রসারিত করে স্পাইডারম্যানের মতো জাল ছোড়ার ভঙ্গি করেন।

​রাত পোহালেই আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে আর্জেন্টিনার চতুর্থ বিশ্বকাপ জয়ের মিশন শুরু হচ্ছে। কানসাস সিটিতে উদ্বোধনী ম্যাচের প্রস্তুতি নিতে ইতিমধ্যে অবস্থান করছেন আলভারেজ। আর্জেন্টিনার আক্রমণভাগে এবারও বড় এবং গুরুত্বপূর্ণ ছাপ রাখতে পারেন তিনি। পর্দার স্পাইডারম্যানের শুভকামনা সঙ্গী করে মাঠের আসল 'স্পাইডার' এবার আমেরিকার মাটিতে কেমন জাল বোনেন, সেটাই এখন দেখার বিষয়।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১৭ জুন ২০২৬

পর্দার স্পাইডারম্যানের চোখে মাঠের ‘স্পাইডার’ আলভারেজ, জানালেন বিশেষ শুভেচ্ছা

প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত