২০২৬ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দুর্দান্ত শুরু পেয়েছে আর্জেন্টিনা। আলজেরিয়ার বিপক্ষে প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে আছে বিশ্ব চ্যাম্পিয়নরা। ব্যবধান এনে দিয়েছেন অধিনায়ক লিওনেল মেসি। ১৭তম মিনিটে ডি পলের পাস থেকে দারুণ এক গোল করেন তিনি, যা ঠেকাতে পারেনি আলজেরিয়ার গোলরক্ষকও।
এর আগে প্রথম ১০ মিনিটের মধ্যে দুই দলই একটি করে গোল পেলেও উভয়ই অফসাইডের কারণে বাতিল হয়। গোলের পর থেকে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের করে নেয় আর্জেন্টিনা। মধ্যেই কয়েকটি আক্রমণ করলেও গোলের দেখা পায়নি আলজেরিয়া।
শুধু গোলই নয়, এই ম্যাচটি হয়ে উঠেছে মেসির জন্য ইতিহাসের পাতায় নাম লেখানোর এক বিশেষ অধ্যায়। মাঠে নেমেই তিনি গড়েছেন অনন্য রেকর্ড- ছয় বিশ্বকাপের প্রথম ফুটবলার: ফুটবলের সর্বোচ্চ আসরে ষষ্ঠবার খেলার কীর্তি গড়েছেন তিনি।
২০০ আন্তর্জাতিক ম্যাচ: দেশের জার্সিতে ২০০ ম্যাচ পূর্ণ করলেন মেসি। ক্রিশ্চিয়ানো রোনালদো ও কুয়েতের বাদের আল-মুতাভার পর তিনিই তৃতীয় ফুটবলার।
পঞ্চমবার ১০ নম্বর জার্সি: বিশ্বকাপে পঞ্চমবার ১০ নম্বর জার্সি পরে খেলছেন মেসি, যার ফলে পেছনে ফেলেছেন ডিয়েগো ম্যারাডোনাকেও।
সবচেয়ে বেশি ম্যাচ: বিশ্বকাপে ২৭তম ম্যাচ খেলছেন তিনি, যা সর্বোচ্চ।
গোলের রেকর্ডের পথে: বিশ্বকাপে মেসির গোল ১৩টি। রেকর্ডধারী মিরোস্লাভ ক্লোসার ১৬ গোল করেছেন। আর চারটি গোল করলেই তিনি হয়ে যাবেন সবার সেরা।
অ্যাসিস্টের রেকর্ডও: ম্যারাডোনার সঙ্গে যৌথভাবে আটটি অ্যাসিস্ট রয়েছে মেসির। আরেকটি অ্যাসিস্ট দিলেই ছাড়িয়ে যাবেন তিনি।
২০২২ সালে ১০ নম্বর জার্সিতে আর্জেন্টিনাকে শিরোপা জেতান মেসি। এবারও সেই মিশনেই মাঠে নেমেছেন আলবিসেলেস্তেরা অধিনায়ক। অধিনায়ক হিসেবে জোড়া বিশ্বকাপ জেতার নজির এখনও নেই। মেসি যদি এবার শিরোপা তুলতে পারেন, তিনিই হবেন ইতিহাসের প্রথম অধিনায়ক। আর ফাইনালে উঠলে তিন বিশ্বকাপে দলকে ফাইনালে তোলার কীর্তিও হবে তার।
এই বিশ্বকাপে মেসির প্রতিটি পদক্ষেপ যেন ইতিহাসের পাতায় লেখা হচ্ছে। আলজেরিয়ার বিপক্ষে গোল দিয়ে সেটির সূচনাও হলো দারুণভাবে।

শনিবার, ০১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬

আপনার মতামত লিখুন