আগামী ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে দলটির যেকোনো ধরনের তৎপরতা বা কার্যক্রমের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
শনিবার (২০
জুন) দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা রক্ষায় অসামান্য অবদানের জন্য পুলিশ সদস্যদের পুরস্কৃত
করার অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই নির্দেশনার কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী
স্পষ্ট ভাষায় বলেন, "আওয়ামী লীগকে আমরা কোনো রাজনৈতিক দল মনে করি না; এটি একটা
মাফিয়া দল। তাদের সব ধরনের কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ রয়েছে। তবে আগামী ২৩ জুন এই
দলের প্রতিষ্ঠাবার্ষিকী সামনে রেখে যেকোনো ধরনের নিষিদ্ধ কার্যক্রম বা তৎপরতা রুখতে
কঠোরভাবে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।"
সাবেক আইজিপি
বেনজীর আহমেদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে মন্ত্রী বলেন, সরকারের সুনির্দিষ্ট
উদ্যোগের কারণেই ইন্টারপোলের মাধ্যমে বেনজীর আহমেদকে দুবাইয়ে গ্রেপ্তার করা সম্ভব
হয়েছে।
তিনি আরও যোগ
করেন, "তার (বেনজীর) বিরুদ্ধে থাকা মামলাসহ প্রয়োজনীয় সব কাগজপত্র ইতোমধ্যে
সেই দেশের সরকারের কাছে পাঠানো হয়েছে। আমরা আশা করছি, দুবাই সরকার দ্রুতই সমস্ত আইনি
ও দাপ্তরিক প্রক্রিয়া শেষ করে তাকে বাংলাদেশে ফেরত পাঠাবে।"
রাজধানীর মোহাম্মদপুরের
অপরাধ চক্র দমনে সরকারের কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করে সালাহউদ্দিন আহমদ বলেন,
"মোহাম্মদপুর এলাকা বহু বছর ধরেই অপরাধীদের অভয়ারণ্য হয়ে রয়েছে। এই মোহাম্মদপুরকেও
সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে আসা হবে এবং এখানকার অপরাধীদের কঠোর হস্তে নির্মূল করা হবে।"
জনগণের মধ্যে
পুলিশকে নিয়ে তৈরি হওয়া নেতিবাচক ধারণা দূর হয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,
"একটা সময় মানুষের মধ্যে ধারণা তৈরি হয়েছিল যে পুলিশ বাহিনী সম্পূর্ণ নিষ্ক্রিয়
হয়ে গেছে। কিন্তু আজ পুলিশ তার আগের গৌরব ও সক্রিয়তা ফিরে পেয়েছে।"
তিনি আরও বলেন,
বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে নির্বাচিত সরকার আসার পর পুলিশ সদস্যরা এত বেশি দায়িত্বশীলতার
সাথে কাজ করছেন যে, তাদের এই প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ আজ পুরস্কৃত করা হচ্ছে।
আগের যেকোনো সরকারের তুলনায় বর্তমান সরকার অনেক বেশি গতিতে কাজ করছে এবং সেটি এরই
মধ্যে দেশবাসীর দৃষ্টিগোচর হয়েছে।

শনিবার, ২০ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬

আপনার মতামত লিখুন