জনপ্রিয় দুই অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ও ইয়াশ রোহান প্রথমবারের মতো একসঙ্গে দেখা দেবেন নতুন ওয়েব সিরিজ ‘হেডলাইন’-এ। সম্প্রতি প্রকাশিত হয়েছে সিরিজটির অফিসিয়াল ট্রেলার, যেখানে সাংবাদিকতা, সত্য অনুসন্ধান এবং এক রহস্যময় হারিয়ে যাওয়া প্রতিবেদনের গল্প উঠে এসেছে।
সালেহ সোবহান অনীম
পরিচালিত ৮ পর্বের এই সিরিজে সত্য অনুসন্ধানের পাশাপাশি পারিবারিক সম্পর্ক, ব্যক্তিগত
সংকট এবং মানবিক টানাপোড়েনের গল্পও তুলে ধরা হয়েছে। ট্রেলারে রহস্য, উত্তেজনা এবং অনুসন্ধানী
সাংবাদিকতার এক ভিন্ন আবহ দর্শকদের কৌতূহল বাড়িয়েছে।
সিরিজটিতে অপূর্ব
অভিনয় করেছেন সাংবাদিক ‘জহির’ চরিত্রে। প্রায় দুই বছর পর ওটিটিতে ফিরছেন তিনি। চরিত্রটি
নিয়ে অপূর্ব বলেন, জহিরের রয়েছে নানা স্তর ও আবেগের পরিবর্তন, যা একজন অভিনেতা হিসেবে
তাকে বিশেষভাবে আকৃষ্ট করেছে। একই সঙ্গে গল্পের রহস্য ও সমসাময়িক প্রেক্ষাপটও তাকে
কাজটি করতে অনুপ্রাণিত করেছে।
অন্যদিকে ইয়াশ রোহান
অভিনয় করেছেন ‘সামিউল’ চরিত্রে। নিজের চরিত্র সম্পর্কে তিনি বলেন, এই চরিত্রের জন্য
যেন দীর্ঘদিন অপেক্ষা করেছেন তিনি। অভিনয়ের সময় নিজেকে পুরোপুরি সামিউলে রূপান্তরিত
করার চেষ্টা করেছেন এবং চরিত্রটির প্রতি নিজের সর্বোচ্চ নিবেদন দিয়েছেন।
সিরিজে আরও অভিনয়
করেছেন আফসান আরা বিন্দু, সারিকা সাবরিন, ফারহানা হামিদ, শ্যামল মাওলা, রাই রাজন্যাসহ
আরও অনেকে।
ট্রেলার প্রকাশের
পর সামাজিক যোগাযোগমাধ্যমে ইয়াশ রোহান লিখেছেন, “দুই রিপোর্টার, একটি হারিয়ে যাওয়া
প্রতিবেদন এবং অসংখ্য প্রশ্ন। শেষ পর্যন্ত কি মিলবে সেই হারিয়ে যাওয়া হেডলাইনের খোঁজ,
নাকি ক্ষমতাই লিখে দেবে শেষ উত্তর?”
রহস্য, অনুসন্ধান
এবং সমসাময়িক বাস্তবতার মিশেলে নির্মিত ‘হেডলাইন’ আগামী ২৫ জুন থেকে হইচই-এ স্ট্রিমিং
শুরু হবে।

শুক্রবার, ১৯ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ জুন ২০২৬

আপনার মতামত লিখুন