চাঁদাবাজির অভিযোগে আটক নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে খাইরুল ইসলাম সজীবকে মুচলেকায় ছেড়ে দিয়েছে পুলিশ। সোমবার (২২ জুন) রাত ২ টার দিকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয় থেকে তাকে ছেড়ে দেওয়া হয়।
নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সজীবকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছিল। ডিবি কার্যালয়ে প্রায় ৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর মুচলেকা রেখে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
এর আগে রবিবার (২১ জুন) দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে সজীবকে হেফাজতে নেয় পুলিশ। তার বিরুদ্ধে মেঘনা গ্রুপসহ বড় বড় শিল্পপ্রতিষ্ঠান থেকে চাঁদাবাজি এবং আদমজী ইপিজেডের ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টার অভিযোগ রয়েছে। সম্প্রতি এক শিল্পপতির গাড়ি আটকে চাঁদা দাবির ঘটনায় ওই গোষ্ঠী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অভিযোগ করলে পুলিশ ব্যবস্থা নেয়।
এদিকে আটকের পর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে খাইরুল ইসলাম সজীবকে জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়কের পদসহ সংগঠনের প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় যুবদল। বহিষ্কারাদেশে জানানো হয়েছে, সজীবের কোনো অপকর্মের দায় দল নেবে না।
পুলিশের একটি সূত্র জানায়, সজীবের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে না জড়ানোর শর্তে মুচলেকা নিয়ে তাকে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।
/

সোমবার, ২২ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬

আপনার মতামত লিখুন