সংবাদ

পাকুন্দিয়ায় মাইক্রোবাসের চাপায় কলেজছাত্র নিহত

প্রতিনিধি, কিশোরগঞ্জ
প্রতিনিধি, কিশোরগঞ্জ
প্রকাশ: ২৬ মার্চ ২০২৬, ০৫:০৭ পিএম

পাকুন্দিয়ায় মাইক্রোবাসের চাপায় কলেজছাত্র নিহত

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাইক্রোবাসের চাপায় মোটরসাইকেল আরোহী কলেজছাত্র আরিয়ান সাব্বির (১৭) নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ মার্চ) বেলা ২টার দিকে উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের মাইজহাটি গ্রামের বাবর আলী মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আরিয়ান সাব্বির মাইজহাটি গ্রামের আলী হোসেনের ছেলে। তিনি কিশোরগঞ্জের ওয়ালীনেওয়াজ খান কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় আরিয়ান সাব্বির মোটরসাইকেল চালাচ্ছিলেন। বাবর আলী মার্কেট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কটিয়াদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দ মো. শাহরিয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১১ মে ২০২৬

পাকুন্দিয়ায় মাইক্রোবাসের চাপায় কলেজছাত্র নিহত

প্রকাশের তারিখ : ২৬ মার্চ ২০২৬

featured Image

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাইক্রোবাসের চাপায় মোটরসাইকেল আরোহী কলেজছাত্র আরিয়ান সাব্বির (১৭) নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ মার্চ) বেলা ২টার দিকে উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের মাইজহাটি গ্রামের বাবর আলী মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আরিয়ান সাব্বির মাইজহাটি গ্রামের আলী হোসেনের ছেলে। তিনি কিশোরগঞ্জের ওয়ালীনেওয়াজ খান কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় আরিয়ান সাব্বির মোটরসাইকেল চালাচ্ছিলেন। বাবর আলী মার্কেট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কটিয়াদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দ মো. শাহরিয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত