সংবাদ

চাঁদপুরে প্রথম দিনে অনুপস্থিত ৩৯০ পরীক্ষার্থী, বহিষ্কার ১

প্রতিনিধি, চাঁদপুর
প্রতিনিধি, চাঁদপুর
প্রকাশ: ২ জুলাই ২০২৬, ০৮:৫৩ পিএম

চাঁদপুরে প্রথম দিনে অনুপস্থিত ৩৯০ পরীক্ষার্থী, বহিষ্কার ১
ছবি : সংবাদ

সারাদেশের মতো চাঁদপুরেও শুরু হয়েছে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা। পরীক্ষার প্রথম দিনে জেলায় ৩৯০ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এ ছাড়া অসদুপায় অবলম্বনের দায়ে এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) জেলা প্রশাসক কার্যালয়ের শিক্ষা শাখার সহকারী কমিশনার নাঈমা আফরোজ এ তথ্য নিশ্চিত করেছেন।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, চাঁদপুর জেলায় এবার এইচএসসি, আলিম, ভোকেশনাল ও বিএম শাখা মিলিয়ে মোট ১৭ হাজার ৫৪৮ জন পরীক্ষার্থী ছিল। এর মধ্যে প্রথম দিনের পরীক্ষায় অংশ নেয়নি ৩৯০ জন। বহিষ্কৃত পরীক্ষার্থী আলিম (মাদ্রাসা) শাখার।

পরীক্ষার বিভাগীয় পরিসংখ্যান অনুযায়ী, এইচএসসিতে বাংলা প্রথম পত্র বিষয়ে ৩২টি কেন্দ্রে ১০ হাজার ৭০৬ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নিয়েছে ১০ হাজার ৪৬৯ জন। এখানে অনুপস্থিত ছিল ২৩৭ জন। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় কুরআন মাজিদ বিষয়ে ১১টি কেন্দ্রে পরীক্ষার্থী ছিল ২ হাজার ৩৮৮ জন। এর মধ্যে অংশ নিয়েছে ২ হাজার ২৪৬ জন। অনুপস্থিত ছিল ১২১ জন এবং বহিষ্কার করা হয়েছে একজনকে।

অন্যদিকে, কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ভোকেশনালের বাংলা দ্বিতীয় পত্র বিষয়ে ৩টি কেন্দ্রে ১৪২ জন পরীক্ষার্থীর মধ্যে ৩ জন অনুপস্থিত ছিল। এ ছাড়া বিএম শাখার বাংলা দ্বিতীয় পত্র বিষয়ে ৬টি কেন্দ্রে ৭৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে ২৯ জন পরীক্ষায় অংশ নেয়নি।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

চাঁদপুরে প্রথম দিনে অনুপস্থিত ৩৯০ পরীক্ষার্থী, বহিষ্কার ১

প্রকাশের তারিখ : ০২ জুলাই ২০২৬

featured Image

সারাদেশের মতো চাঁদপুরেও শুরু হয়েছে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা। পরীক্ষার প্রথম দিনে জেলায় ৩৯০ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এ ছাড়া অসদুপায় অবলম্বনের দায়ে এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) জেলা প্রশাসক কার্যালয়ের শিক্ষা শাখার সহকারী কমিশনার নাঈমা আফরোজ এ তথ্য নিশ্চিত করেছেন।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, চাঁদপুর জেলায় এবার এইচএসসি, আলিম, ভোকেশনাল ও বিএম শাখা মিলিয়ে মোট ১৭ হাজার ৫৪৮ জন পরীক্ষার্থী ছিল। এর মধ্যে প্রথম দিনের পরীক্ষায় অংশ নেয়নি ৩৯০ জন। বহিষ্কৃত পরীক্ষার্থী আলিম (মাদ্রাসা) শাখার।

পরীক্ষার বিভাগীয় পরিসংখ্যান অনুযায়ী, এইচএসসিতে বাংলা প্রথম পত্র বিষয়ে ৩২টি কেন্দ্রে ১০ হাজার ৭০৬ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নিয়েছে ১০ হাজার ৪৬৯ জন। এখানে অনুপস্থিত ছিল ২৩৭ জন। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় কুরআন মাজিদ বিষয়ে ১১টি কেন্দ্রে পরীক্ষার্থী ছিল ২ হাজার ৩৮৮ জন। এর মধ্যে অংশ নিয়েছে ২ হাজার ২৪৬ জন। অনুপস্থিত ছিল ১২১ জন এবং বহিষ্কার করা হয়েছে একজনকে।

অন্যদিকে, কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ভোকেশনালের বাংলা দ্বিতীয় পত্র বিষয়ে ৩টি কেন্দ্রে ১৪২ জন পরীক্ষার্থীর মধ্যে ৩ জন অনুপস্থিত ছিল। এ ছাড়া বিএম শাখার বাংলা দ্বিতীয় পত্র বিষয়ে ৬টি কেন্দ্রে ৭৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে ২৯ জন পরীক্ষায় অংশ নেয়নি।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত