দীর্ঘ ২ বছর পর প্রথমবারের মতো জনসম্মুখে আসছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ৫ আগস্ট ভারতের নয়াদিল্লিতে একটি বিশেষ ভার্চ্যুয়াল অনুষ্ঠানে বক্তব্য রাখবেন তিনি। ধারণা করা হচ্ছে, এই অনুষ্ঠানে তিনি তার ভবিষ্যৎ রাজনীতি ও বাংলাদেশে ফেরার পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ কথা বলতে পারেন। ২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনা এতোদিন আনুষ্ঠানিক কোনো গণমাধ্যমের সামনে আসেননি।