সাতক্ষীরা পৌরসভার কামালনগর ও ইটাগাছায় ড্রেনেজ অব্যবস্থাপনার কারণে পানিবন্দি হাজারো মানুষ। সামান্য বৃষ্টিতেই দীর্ঘস্থায়ী জলাবদ্ধতায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন এলাকাবাসী। দেশের প্রথম শ্রেণির পৌরসভা হওয়ার পরও সাতক্ষীরার এই এলাকাগুলো বছরের প্রায় আট মাসই পানির নিচে থাকে। অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নালা ভরাটের কারণে সড়ক থেকে শুরু করে বসতঘরেও ঢুকছে নোংরা পানি। নষ্ট হচ্ছে রাস্তাঘাট, সেই সাথে বাড়ছে মশা ও পানিবাহিত রোগের মারাত্মক ঝুঁকি। দীর্ঘদিনের এই 'নরকযন্ত্রণা' থেকে মুক্তি পেতে এবং দ্রুত স্থায়ী ড্রেনেজ ব্যবস্থা নির্মাণের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। বিস্তারিত দেখুন মীর খায়রুল আলমের এই ভিডিও রিপোর্টে।