রংপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষার্থীকে একজন অতিরিক্ত পুলিশ সুপার ‘কালো ছেলে’ বলে ব্যঙ্গ করায় শিক্ষার্থীদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এর প্রতিবাদে মঙ্গলবার দুপুরে শত শত শিক্ষার্থী ক্লাস বর্জন করে সড়ক অবরোধ করে এবং "তুমি কে আমি কে, কালো ছেলে কালো ছেলে" স্লোগান দিয়ে জেলা পুলিশ সুপার কার্যালয় ঘেরাও করে। শিক্ষার্থীদের ৫ দফা দাবির মধ্যে রয়েছে—দুই শিফট বাতিল করে এক শিফট চালু করা, প্রশাসনের ‘সিন্ডিকেট’ বিলুপ্ত করা এবং ক্যানটিনে উন্নত মানের খাবার নিশ্চিত করা। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আশ্বাসে শিক্ষার্থীরা ফিরে গেলেও দাবি না মানলে কঠোর আন্দোলনের আলটিমেটাম দিয়েছে তারা। (রিপোর্ট : লিয়াকত আলী বাদল)