বাংলাদেশে প্রথমবারের মতো নজর কাড়ছে ব্রাজিলের ফল জাবুটিকাবা। কাণ্ডেই ফল ধরা এই জাবুটিকাবার চারা বিক্রি হচ্ছে ২০ থেকে ৪০ হাজার টাকায়! বৃক্ষমেলায় দর্শনার্থীদের মূল আকর্ষণ এখন ব্রাজিলের এই ব্যতিক্রমী জাবুটিকাবা গাছ। সাধারণ ফলগাছের মতো ডালপালায় নয়, এর ফল ধরে সরাসরি কাণ্ড ও পুরোনো ডালে। ভারত থেকে সংগ্রহ করা এই বিদেশি গাছের চারা ইতিমধ্যেই আগ্রহ তৈরি করেছে ক্রেতাদের মাঝে। তবে বাংলাদেশের আবহাওয়ায় এই ফলের বাণিজ্যিক সম্ভাবনা কতটা, তা নিয়ে থাকছে বিস্তারিত আলোচনা। প্রতিবেদন: জাবির আহমেদ জিহাদ, সংবাদ ডিজিটাল।