ঢাকা নগর জাদুঘরে (Dhaka City Museum) রয়েছে ৪০০ বছরের পুরোনো ঢাকার অজানা ইতিহাস। মাত্র ২ টাকা প্রবেশ মূল্যে ঘুরে আসুন ঢাকার এই গোপন ও ঐতিহাসিক জাদুঘর থেকে। জানলে অবাক হবেন, ঢাকার বুকেই লুকিয়ে আছে এমন একটি অমূল্য ভাণ্ডার, যার সম্পর্কে বেশিরভাগ মানুষই জানেন না। এখানে রয়েছে প্রাচীন ঢাকার ১০১টি দুর্লভ আলোকচিত্র, ঢাকার প্রথম মুদ্রণ যন্ত্র ‘অ্যালবিয়ন প্রেস’ (যা দিয়ে সাপ্তাহিক ঢাকা প্রকাশ ছাপা হতো), নবাবদের ব্যবহৃত পানের বাটা, বিশাল আকৃতির হুক্কা এবং ঢাকার বিখ্যাত তারজালি শিল্পের কাজ। এছাড়াও রয়েছে ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের দুর্লভ সব দলিল, পোস্টার এবং ১৯৬৪ সালের দৈনিক সংবাদের ঐতিহাসিক লিড নিউজ। সময়ের বিবর্তনে ঢাকা আজ মেগাসিটি হলেও এর আসল শেকড় লুকিয়ে আছে এখানেই। নতুন প্রজন্মের কাছে ঢাকার প্রকৃত পরিচয় তুলে ধরতে আমাদের আজকের এই আয়োজন। #DhakaCityMuseum #HistoryOfDhaka #OldDhaka #DhakaMuseum #HistoricalPlacesBD