এসএসসি পরীক্ষায় ফেল করা মানেই জীবনের শেষ নয়! অকৃতকার্য শিক্ষার্থীদের হতাশা কাটাতে নওগাঁর ডিসির এক অনন্য উদ্যোগ সারা দেশের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত। এ বছর এসএসসি পরীক্ষায় বিশাল সংখ্যক শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে এবং এরপরই তরুণ-তরুণীদের মাঝে আত্মহননের মতো দুঃখজনক খবর সামনে আসছে। ঠিক এই কঠিন সময়ে নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম এবং পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম অকৃতকার্য শিক্ষার্থীদের নিয়ে এক বিশেষ সম্মেলনের আয়োজন করেন। "তোমার ফলাফল, তোমার গল্পের শেষ নয়" এই স্লোগানকে সামনে রেখে শিক্ষার্থীদের সাহস জোগাতে কী কী করা হলো এই আয়োজনে? বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন।