গাজীপুরের শ্রীপুরে গভীর জঙ্গলে ঘোড়া জবাই করে গরুর মাংস হিসেবে বিক্রির সন্দেহে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বাজার থেকে কেনা গরুর মাংস আসল তো? সোমবার (১৭ আগস্ট) সকালে গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ও গোসিংগা ইউনিয়নের সীমান্তবর্তী মুদিপাড়া এলাকার একটি গভীর জঙ্গল থেকে অন্তত ১০-১২টি ঘোড়ার মাথা, চামড়া, পা ও হাড়গোড় উদ্ধার করা হয়েছে। তবে ঘোড়াগুলোর কোনো মাংস পাওয়া যায়নি। স্থানীয়দের ও প্রশাসনের ধারণা, কোনো অসাধু চক্র এই নির্জন স্থানে ঘোড়াগুলো জবাই করে গরুর মাংস বলে বাজারে বিক্রি করছে। শ্রীপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও পুলিশ ইতোমধ্যে এই দুষ্কৃতিকারীদের ধরতে তদন্ত শুরু করেছে। কারা এই মাংস কিনছে এবং কোথায় বিক্রি হচ্ছে, তা নিয়ে এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন।