সংবাদ

বেলজিয়াম 'ট‌র্নে‌ডোয়' 'বিধ্বস্ত' স্বাগতিক যুক্তরাষ্ট্র

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৭ জুলাই ২০২৬, ০৮:১৪ এএম

বেলজিয়াম 'ট‌র্নে‌ডোয়' 'বিধ্বস্ত' স্বাগতিক যুক্তরাষ্ট্র

​যুক্তরাষ্ট্রের সিয়াটলের সেটেল স্টেডিয়ামে মঙ্গলবার শুরু থেকে শেষ পর্যন্ত দাপট দেখিয়ে স্বাগতিক যুক্তরাষ্ট্রকে বিশ্বকাপ থেকে বিদায় করে দিলো বেলজিয়াম। শেষ ষোলোর এই হাইভোল্টেজ ম্যাচে স্বাগতিকদের ৪-১ গোলের বড় ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে বেলজিয়ানরা।

এই হারের মাধ্যমে আসরের তিন স্বাগতিক দেশই শেষ ষোলো থেকে বিদায় নিল। অন্যদিকে দাপুটে জয়ে শেষ আটে জায়গা করে নেওয়া বেলজিয়াম আগামী ৯ জুলাই লস অ্যাঞ্জেলেসে কোয়ার্টার ফাইনালে শক্তিশালী স্পেনের মুখোমুখি হবে।
​ম্যাচে চার পরিবর্তন নিয়ে মাঠে নামা বেলজিয়াম শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। ম্যাচের নবম মিনিটে যুক্তরাষ্ট্রের দুর্বল ক্লিয়ারেন্সের সুযোগ কাজে লাগিয়ে প্রথম গোলটি পায় তারা। বক্সের ঠিক বাইরে বল পেয়ে নিকোলাস রাসকিন সেটি বাড়িয়ে দেন মাঝখানে। সেখানে সঠিক সময়ে সঠিক জায়গায় থাকা ফরোয়ার্ড চার্লস ডি কেটেলারে সহজ টোকায় ফাঁকা জালে বল জড়িয়ে বেলজিয়ামকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন।
শুরুর ধাক্কা সামলে ৩১ মিনিটে ফ্রি-কিক থেকে দুর্দান্ত এক গোলে ম্যাচে সমতা ফেরায় স্বাগতিক যুক্তরাষ্ট্র। টানা দুই ম্যাচে ফ্রি-কিক থেকে গোল করে নিজের দুর্দান্ত ফর্মের প্রমাণ দেওয়া মার্কিন মিডফিল্ডার মালিক টিলম্যানের নেওয়া শটটি বেলজিয়ামের হ্যান্স ভানাকেনের গায়ে লেগে দিক পরিবর্তন করে জালে জড়ায়। ফ্রি-কিকের সময় বেলজিয়ান গোলরক্ষক থিবো কোর্তোয়া দেয়াল ঠিকঠাক সাজালেও বলের গতিপথ হঠাৎ বদলে যাওয়ায় তিনি সম্পূর্ণ ভুল দিকে চলে যান এবং অসহায়ভাবে তাকিয়ে দেখা ছাড়া আর কিছুই করতে পারেননি।
তবে স্বাগতিকদের সেই আনন্দ স্থায়ী হয়েছিল মাত্র দুই মিনিট। ম্যাচের ৩৩ মিনিটে বাম প্রান্তে দারুণ নৈপুণ্য দেখিয়ে লিয়ান্দ্রো ত্রোসার নিখুঁত একটি ক্রস ভাসিয়ে দেন বক্সের মাঝখানে। সেখানে যুক্তরাষ্ট্রের ডিফেন্ডার টিম রিমকে উঁচু লাফে হারিয়ে শক্তিশালী হেডে নিজের দ্বিতীয় গোল করে বেলজিয়ামকে আবারও ২-১ ব্যবধানে এগিয়ে দেন ডি কেটেলারে। এই স্কোরলাইন নিয়েই বিরতিতে যায় দুই দল।
​দ্বিতীয়ার্ধে সমতায় ফেরার আপ্রাণ চেষ্টা করলেও নিজেদের মারাত্মক ভুলে আরও পিছিয়ে পড়ে যুক্তরাষ্ট্র। ম্যাচের ৭৪ মিনিটে যুক্তরাষ্ট্রের গোলরক্ষক ম্যাট ফ্রিজ বল ক্লিয়ার করতে গিয়ে বক্সের বাইরে এসে নিয়ন্ত্রণ হারান। সেই সুযোগ কাজে লাগিয়ে ম্যাক্সিম ডি কুইপার বল বাড়িয়ে দেন হান্স ফানাকানের কাছে। তার নেওয়া শটটি যুক্তরাষ্ট্রের ডিফেন্ডার টিম রিম ক্লিয়ার করতে ব্যর্থ হলে বল গড়িয়ে জালে ঢুকে যায় এবং ৩-১ ব্যবধানে পিছিয়ে পড়ে স্বাগতিকরা।
এরপর ম্যাচের ভাগ্য পুরোপুরি নির্ধারণ হয়ে যায় যোগ করা সময়ে। ম্যাচের অন্তিম মুহূর্তে অর্থাৎ যোগ করা সময়ের তৃতীয় মিনিটে রোমেলু লুকাকু বেলজিয়ামের পক্ষে চতুর্থ গোলটি করলে যুক্তরাষ্ট্রের বিদায় একেবারে নিশ্চিত হয়ে যায় এবং ৪-১ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বেলজিয়াম।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

বেলজিয়াম 'ট‌র্নে‌ডোয়' 'বিধ্বস্ত' স্বাগতিক যুক্তরাষ্ট্র

প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত