রাজধানীবাসীর মনে আজ একটিই প্রশ্ন–বৃষ্টি থামবে কবে? আবহাওয়া অধিদপ্তর বলছে, সোমবার (১৩ জুলাই) অন্তত বৃষ্টি কমার সম্ভাবনা নেই। সকাল থেকেই ঢাকার আকাশ মেঘলা, কোথাও কোথাও ঝরছে ঝুম বৃষ্টি। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, দিনভর রাজধানী ও এর আশপাশের এলাকায় থেমে থেমে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অফিসের সূত্রমতে, গতকাল রোববার (১২ জুলাই) দেশের সর্বোচ্চ ১৭৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ঢাকা বিভাগে। তবে গতকাল রাত ১২টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত মাত্র ১ মিলিমিটার বৃষ্টি হলেও সকাল ৭টার পর থেকে বৃষ্টির তীব্রতা বেড়েছে।
সকাল ৬টায় ঢাকায় বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ এবং তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।
টানা বৃষ্টিতে রাজধানীর কাকরাইল, কারওয়ান বাজারসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে ব্যাহত হচ্ছে যান চলাচল। জলমগ্ন সড়কে রিকশাই এখন সাধারণ মানুষের প্রধান ভরসা, তবে এই সুযোগে চালকেরা বাড়তি ভাড়া আদায় করছেন বলে অভিযোগ যাত্রীদের।
এদিকে দেশের অন্তত ৭ জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আজ উত্তরাঞ্চলে বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা থাকলেও চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে বৃষ্টি কিছুটা কমে আসতে পারে। ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টিপাতকে ভারী এবং ৮৮ মিলিমিটারের বেশি হলে তাকে অতি ভারী বৃষ্টি হিসেবে গণ্য করে আবহাওয়া অধিদপ্তর।
/

সোমবার, ১৩ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন