সংবাদ

মৎস্য সম্পদ রক্ষায় মাঠে জেলা প্রশাসন

প্রতিনিধি, কুড়িগ্রাম
প্রতিনিধি, কুড়িগ্রাম
প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ০১:৫২ পিএম

মৎস্য সম্পদ রক্ষায় মাঠে জেলা প্রশাসন
কুড়িগ্রামে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দ করা জাল। ছবি : সংবাদ

দেশীয় প্রজাতির মাছ ও মৎস্য সম্পদ রক্ষায় কুড়িগ্রাম জেলাজুড়ে অবৈধ কারেন্ট জাল এবং ক্ষতিকারক ‘চায়না দুয়ারি’ জালের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে জেলার ৯টি উপজেলায় একযোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ ও বিনষ্ট করা হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নদ-নদী ও জলাশয়ে অবৈধ জালের ব্যবহার বন্ধ এবং এসব জালের বেচাকেনা, সংরক্ষণ ও মজুত প্রতিরোধে এই বিশেষ অভিযান চালানো হয়। দিনভর অভিযানে জেলাজুড়ে ১৭৪টি রিং জাল (চায়না দুয়ারি) এবং ৫২টি অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দ করা এসব ক্ষতিকারক জাল সাধারণ মানুষের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন অমান্য করার অপরাধে জড়িত কয়েকজনকে তাৎক্ষণিকভাবে জরিমানা করা হয়।

মৎস্য সম্পদ রক্ষায় জেলা প্রশাসনের দৃঢ় অবস্থানের কথা জানিয়ে কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেন, ‘কারেন্ট জাল এবং চায়না দুয়ারির মতো ধ্বংসাত্মক জাল আমাদের নদ-নদীর দেশীয় মাছের রেণু ও প্রজননক্ষম মাছ নিধন করছে। মৎস্য সম্পদ রক্ষা করা আমাদের জাতীয় দায়িত্ব। অবৈধ জালের ব্যবহার বা ব্যবসার ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না। জেলা প্রশাসনের পক্ষ থেকে এই অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারী কমিশনার (ভূমি) এবং উপজেলা মৎস্য কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত পৃথক ভ্রাম্যমাণ আদালত স্থানীয় থানা-পুলিশের সহযোগিতায় নিজ নিজ এলাকায় এসব অভিযান পরিচালনা করেন। মৎস্য উৎপাদন বৃদ্ধি ও প্রজনন নিশ্চিত করতে অবৈধ জালের ব্যবহার শূন্যের কোঠায় নামিয়ে না আনা পর্যন্ত এ ধরনের তদারকি চালু থাকবে বলে জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২৯ জুলাই ২০২৬

মৎস্য সম্পদ রক্ষায় মাঠে জেলা প্রশাসন

প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত