উপমহাদেশের প্রখ্যাত চলচ্চিত্র অভিনেত্রী ববিতার জন্মদিন উপলক্ষে নির্মিত হয়েছে বিশেষ জন্মদিনের গান ‘আওয়ার ড্রিম গার্ল’। আগামী ৩০ জুলাই ববিতার জন্মদিনকে সামনে রেখে সাংবাদিক অভি মঈনুদ্দীনের উদ্যোগ ও সার্বিক তত্ত্বাবধানে গানটি তৈরি করা হয়েছে। এটি প্রকাশ পাবে ২৯ জুলাই রাতে ‘দ্য বেস্ট টুয়েন্টিফোর’ ইউটিউব চ্যানেলে।
গানটির কথা লিখেছেন
ওমর ফারুক, আর সুর ও সংগীত পরিচালনা করেছেন শান সায়েক। ‘শানস ল্যাব’ স্টুডিওতে গানটিতে
কণ্ঠ দিয়েছেন শান সায়েক, রাশেদ, শাপলা পাল, জয়, রাইসা ও তানজিন মিথিলা।
গানটির মিউজিক ভিডিও
নির্মাণ করেছেন মো. সামছুল হুদা। সিনেমাটোগ্রাফিতে ছিলেন নাঈম। গত ২২ জুলাই রাজধানীর
গুলশানে ববিতার বাসভবনে বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত ভিডিওটির শুটিং সম্পন্ন হয়। এ সময়
অভি মঈনুদ্দীন ফুল দিয়ে ববিতাকে শুভেচ্ছা জানান এবং ‘লুকস’-এর পক্ষ থেকে জন্মদিনের
বিশেষ উপহার তুলে দেন। পরে শিল্পীদের সঙ্গে নিয়ে জন্মদিনের কেকও কাটেন কিংবদন্তি এই
অভিনেত্রী।
মিউজিক ভিডিওতে
গানের মাধ্যমে ববিতাকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর পাশাপাশি তুলে ধরা হয়েছে তার বর্ণাঢ্য
চলচ্চিত্রজীবনের নানা অর্জন ও অবদান।
এ প্রসঙ্গে ববিতা
বলেন, “আমাকে ঘিরে জীবনে অনেক আয়োজন হয়েছে। কিন্তু জন্মদিন উপলক্ষে আমাকে নিয়ে একটি
গান—এটি সত্যিই ব্যতিক্রমী উদ্যোগ। ওমর ফারুকের লেখা, শান সায়েকের সুর এবং শিল্পীদের
কণ্ঠে ‘আওয়ার ড্রিম গার্ল’ গানটি আমার ভীষণ ভালো লেগেছে। অভি ও পুরো টিমের প্রতি আমার
আন্তরিক কৃতজ্ঞতা, ভালোবাসা ও দোয়া রইল।”
সংগীত পরিচালক শান
সায়েক বলেন, “‘আওয়ার ড্রিম গার্ল’ আমার জীবনের অন্যতম সেরা কাজ।” শিল্পী রাশেদ জানান,
এমন একটি বিশেষ গানের সঙ্গে যুক্ত হতে পেরে তিনি গর্বিত। শাপলা পাল বলেন, এমন একটি
গানে কণ্ঠ দেওয়ার সুযোগ তার জন্য সৌভাগ্যের। জয় বলেন, ববিতার সান্নিধ্যে আসা তার জীবনের
অন্যতম স্মরণীয় অভিজ্ঞতা। রাইসা জানান, শুটিংজুড়ে তিনি মুগ্ধ হয়ে ববিতাকে দেখেছেন।
আর তানজিন মিথিলা বলেন, “ববিতা ম্যাডাম বাংলাদেশের গর্ব—এটি প্রতিটি মুহূর্তে অনুভব
করেছি।”
উদ্যোক্তা অভি মঈনুদ্দীন
বলেন, “গত পাঁচ-ছয় বছর ধরে ববিতা আপাকে নিয়ে জন্মদিনের গান করার পরিকল্পনা ছিল। অবশেষে
তার সম্মতিতেই ‘আওয়ার ড্রিম গার্ল’ বাস্তবায়ন হয়েছে। প্রত্যেক শিল্পী অসাধারণ গেয়েছেন।
এটি আমার দীর্ঘদিনের একটি স্বপ্নপূরণ। তবে অসুস্থতার কারণে শেষ মুহূর্তে শিল্পী অপু
আমান অংশ নিতে পারেননি।”
উল্লেখ্য, মিউজিক ভিডিওটি নির্মাণে সহযোগিতা করেছে ‘আনন্দ মেলা’ এবং ‘প্রিমিয়ার ট্যুরস অ্যান্ড কনসালটেন্ট লিমিটেড’। এর আগে অভি মঈনুদ্দীনের উদ্যোগে ওমর ফারুকের লেখা নায়করাজ রাজ্জাক ও সৈয়দ আব্দুল হাদীকে নিয়েও জন্মদিনের বিশেষ গান নির্মিত হয়েছিল।

সোমবার, ০৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন