সংবাদ

ঢাকায় ৯ দিনে ৬ কনসার্ট

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ০৯:০৯ পিএম

ঢাকায় ৯ দিনে ৬ কনসার্ট

বর্ষার মধ্যেও জমে উঠছে রাজধানীর কনসার্ট অঙ্গন। ২৪ জুলাই থেকে ১ আগস্ট—এই ৯ দিনে ঢাকার বিভিন্ন ভেন্যুতে অনুষ্ঠিত হবে ছয়টি কনসার্ট, যেখানে গান শোনাবেন দেশি-বিদেশি জনপ্রিয় শিল্পীরা।

২৪ জুলাই রাজধানীর ক্রিকেটার্স একাডেমিতে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত ‘মেইন স্টেজ ফিচারিং আতিফ আসলাম’। এতে পাকিস্তানের জনপ্রিয় শিল্পী আতিফ আসলাম-এর পাশাপাশি পারফর্ম করবে দেশের ব্যান্ড মেঘদল ও লেভেল ফাইভ।

একই দিন বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে কিংবদন্তি শিল্পী রুনা লায়লাকে সম্মাননা জানানো হবে। পরে তিনি পরিবেশন করবেন তার জনপ্রিয় ১০টি গান।

৩০ জুলাই তেজগাঁওয়ের ইয়ামাহা ফ্ল্যাগশিপ সেন্টারে অনুষ্ঠিত হবে ‘মেলোডি মোজাইক’, যেখানে গান শোনাবেন মোজি অ্যান্ড কোং-এর শুভেন্দু দাশ শুভ ও সানজিদা মাহমুদ নন্দিতা।

৩১ জুলাই অনুষ্ঠিত হবে দুটি ট্রিবিউট কনসার্ট। বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ওয়ারফেজ আয়োজন করছে ‘মাইকেল জ্যাকসন ট্রিবিউট’, আর বনানীর বাটারনোট ক্যাফেতে অঞ্জন দত্তকে শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠিত হবে ‘একদিন বৃষ্টিতে বিকেলে...’ কনসার্ট।

সবশেষে, ১ আগস্ট ইউনাইটেড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায়-এর বহুল প্রতীক্ষিত ‘ওয়ান ট্রু সাউন্ড’ কনসার্ট।

অনুমতি ও ভেন্যু-সংক্রান্ত জটিলতা কাটিয়ে রাজধানীতে আবারও নিয়মিত কনসার্ট আয়োজন শুরু হওয়ায় সংগীতপ্রেমীদের মধ্যে ফিরেছে উৎসবের আমেজ।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ০৩ আগস্ট ২০২৬

ঢাকায় ৯ দিনে ৬ কনসার্ট

প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত