সংবাদ

‘গুলশানের চামেলি’ হয়ে ঢাকাই সিনেমায় অভিষেক হচ্ছে মধুমিতার

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ৭ আগস্ট ২০২৬, ০৬:২৩ পিএম

‘গুলশানের চামেলি’ হয়ে ঢাকাই সিনেমায় অভিষেক হচ্ছে মধুমিতার

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার এবার নাম লেখাচ্ছেন ঢাকাই সিনেমায়। নির্মাতা মোহাম্মদ ইকবাল পরিচালিত ‘গুলশানের চামেলি’ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের মাধ্যমে বাংলাদেশের চলচ্চিত্রে অভিষেক হতে যাচ্ছে তার। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা ও অভিনেত্রী দুজনই।গত কয়েক বছরে ইধিকা পাল, জ্যোতির্ময়ী কুণ্ডু, সুস্মিতা চট্টোপাধ্যায় এবং সৃজা দত্তের পর নতুন প্রজন্মের আরেক টালিউড অভিনেত্রী হিসেবে ঢাকার সিনেমায় যুক্ত হলেন মধুমিতা সরকার।

পশ্চিমবঙ্গের জনপ্রিয় ধারাবাহিক ‘বোঝে না সে বোঝে না’-এ ‘পাখি’ চরিত্রে অভিনয় করে দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পান তিনি। সেই সুবাদে বাংলাদেশেও গড়ে ওঠে তার বিশাল ভক্তগোষ্ঠী। এর আগে ২০১৬ সালে পারভেজ আমিন পরিচালিত নাটক ‘মেঘবালিকা’-য় মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করেছিলেন মধুমিতা। তবে এবারই প্রথম বাংলাদেশি চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন তিনি।

রাজনীতি, ক্ষমতার অপব্যবহার এবং অভিজাত সমাজের অন্ধকার বাস্তবতাকে উপজীব্য করে নির্মিত হচ্ছে ‘গুলশানের চামেলি’। সিনেমার গল্পের কেন্দ্রে রয়েছেন একজন যৌনকর্মী, যিনি কোনো অপরাধ না করেও ক্ষমতার নির্মম খেলায় বারবার শিকার হন।

সিনেমাটি নিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে মধুমিতা বলেন, গল্প এবং চরিত্র দুটিই তার ভীষণ ভালো লেগেছে। চরিত্রটির নানা স্তর থাকায় অভিনয়েরও যথেষ্ট সুযোগ রয়েছে বলে মনে করেন তিনি।

নির্মাতা মোহাম্মদ ইকবাল জানান, বর্তমানে সিনেমাটির প্রি-প্রোডাকশনের কাজ চলছে। আগামী ১ আগস্ট অনুষ্ঠিত হবে এর মহরত। সেদিনই সিনেমার অন্যান্য অভিনয়শিল্পীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। তিনি জানান, প্রায় পাঁচ বছর আগে সিনেমাটির ঘোষণা দেওয়া হলেও বিভিন্ন কারণে কাজ শুরু করা সম্ভব হয়নি।

আবদুল্লাহ জহির বাবুর চিত্রনাট্যে নির্মিত ‘গুলশানের চামেলি’-র শুটিং চলতি বছর শুরু হওয়ার কথা রয়েছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী বছরের কোনো এক ঈদে সিনেমাটি মুক্তি পাবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬

‘গুলশানের চামেলি’ হয়ে ঢাকাই সিনেমায় অভিষেক হচ্ছে মধুমিতার

প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত