সংবাদ

ডিআইজিসহ পুলিশে ২৩ কর্মকর্তার বদলি

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ১১:৫৮ এএম

ডিআইজিসহ পুলিশে ২৩ কর্মকর্তার বদলি
ছ‌বি: সংগৃ‌হিত

রংপুর ও বরিশাল রেঞ্জে নতুন উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) নিয়োগ দিয়েছে সরকার। একই সঙ্গে পৃথক চারটি প্রজ্ঞাপনের মাধ্যমে পুলিশের বিভিন্ন পদমর্যাদার ২৩ জন কর্মকর্তাকে বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

বুধবার (১২ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব স্বাক্ষরিত পৃথক চারটি প্রজ্ঞাপনে এই নিয়োগ ও বদলির আদেশ জারি করা হয়।

​প্রজ্ঞাপন অনুযায়ী, রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদকে রংপুর রেঞ্জের ডিআইজি এবং শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি মো. জুলফিকার আলী হায়দারকে বরিশাল রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এর আগে শিল্পাঞ্চল পুলিশের দায়িত্ব পালনের পূর্বে মো. জুলফিকার আলী হায়দার খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

অন্যদিকে, ২০তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা আবদুল মাবুদ রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার হওয়ার আগে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি হিসেবে কর্মরত ছিলেন এবং গত বছরের ২৬ নভেম্বর তিনি ডিআইজি পদে পদোন্নতি লাভ করেন।

​অন্যান্য প্রজ্ঞাপনে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে বদলি আনা হয়েছে। এর মধ্যে এমআরটি পুলিশের পুলিশ সুপার ডা. কানিজ হোসেন জাহানকে এপিবিএনে, এসবির বিশেষ পুলিশ সুপার জেরিন আখতারকে টাঙ্গাইল পিটিসিতে, এসবির বিশেষ পুলিশ মোহাম্মদ এহসান সাত্তারকে খুলনা পিটিসিতে এবং এসবির অতিরিক্ত বিশেষ পুলিশ মো. জাহাঙ্গীর আলমকে নোয়াখালী পিটিসিতে বদলি করা হয়েছে।

পাশাপাশি কুষ্টিয়া জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিনকে গাজীপুর জেলা পুলিশ সুপার, পুলিশ স্টাফ কলেজের সরকার ওমর ফারুককে খুলনা জেলা পুলিশ সুপার এবং সিলেট ডিআইজি রেঞ্জ কার্যালয়ের পুলিশ সুপার মো. আমিনুল ইসলামকে কুষ্টিয়া জেলা পুলিশ সুপার হিসেবে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

​এছাড়াও গাজীপুর জেলা পুলিশ সুপার মো. শরিফ উদ্দিন, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী এবং খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলামকে বদলি করে হাইওয়ে পুলিশ ও এপিবিএনে ন্যস্ত করা হয়েছে। হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি ফরিদা ইয়াসমিনকে বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে এবং হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি মীর মোদদাছছের হোসেনকে রাজশাহীর সারদায় পাঠানো হয়েছে।

একই প্রজ্ঞাপনে র‍্যাবের অতিরিক্ত ডিআইজি মো. ছালেহ উদ্দিনকে হাইওয়ে পুলিশে, হাইওয়ে পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ শাহিনুর আলম খানকে এসবিতে, হাইওয়ে পুলিশের পুলিশ সুপার মো. রেজাউল করিমকে এপিবিএনে, পিবিআইয়ের পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমানকে হাইওয়ে পুলিশে এবং পিবিএনের পুলিশ সুপার দীপক জ্যোতি খীসাকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়।

​সর্বশেষ প্রজ্ঞাপনে পুলিশ সুপার পদমর্যাদার চার কর্মকর্তাকে ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) বদলি করা হয়েছে। তারা হলেন: বরিশাল বিএমপির উপ-পুলিশ কমিশনার মো. শরফুদ্দীন, এপিবিনের পুলিশ সুপার মুহাম্মদ আবদুল ওয়াহাব, সিলেট এসএমপির উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এবং সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ। এই চার কর্মকর্তাকেই ডিএমপির উপ-পুলিশ কমিশনার হিসেবে নতুন দায়িত্ব প্রদান করা হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

ডিআইজিসহ পুলিশে ২৩ কর্মকর্তার বদলি

প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত