দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম। সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ৩ হাজার ৮৪৯ টাকা বাড়িয়ে ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকা নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বাড়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ সকালে বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির এক বৈঠকে নতুন দামের প্রস্তাব অনুমোদিত হয়। পরে কমিটির চেয়ারম্যান দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা এক বিজ্ঞপ্তিতে বিস্তারিত জানানো হয়।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম নিচে দেওয়া হলো:
২২ ক্যারেট: ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকা
২১ ক্যারেট: ২ লাখ ৩০ হাজার ১৩ টাকা
১৮ ক্যারেট: ১ লাখ ৯৭ হাজার ৫০ টাকা
সনাতন পদ্ধতি: ১ লাখ ৬০ হাজার ৯৭৯ টাকা
এদিকে সোনার পাশাপাশি রুপার দামও অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৫ হাজার ৭৪ টাকা এবং ২১ ক্যারেট রুপা ৪ হাজার ৮৪১ টাকায় বিক্রি হচ্ছে।
বাজুস আরও স্পষ্ট করেছে যে, সোনার এই নির্ধারিত দামের সঙ্গে অলঙ্কারের নকশা অনুযায়ী মজুরি যুক্ত হবে। তবে অলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গেই ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদা করে ভ্যাট নেওয়া যাবে না। অলঙ্কার বিনিময় বা বিক্রির ক্ষেত্রে বাজুসের আগের নিয়মগুলোই বহাল থাকবে।

রোববার, ০৪ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন