সংবাদ

ছায়ানটের নতুন অধ্যক্ষ সেলিনা মালেক চৌধুরী

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ০৮:০৫ পিএম

ছায়ানটের নতুন অধ্যক্ষ সেলিনা মালেক চৌধুরী

ছায়ানট সংগীতবিদ্যায়তনের নতুন অধ্যক্ষ হিসেবে দায়িত্ব নিয়েছেন রবীন্দ্রসংগীত শিল্পী ও সংগঠক সেলিনা মালেক চৌধুরী। গত শুক্রবার (১৪ আগস্ট) সকালে অনুষ্ঠিত বিশেষ শিক্ষকসভায় আনুষ্ঠানিকভাবে তার কাছে অধ্যক্ষের দায়িত্ব হস্তান্তর করা হয়।

সন্‌জীদা খাতুনের মৃত্যুর পর ছায়ানট সংগীতবিদ্যায়তনের তৃতীয় অধ্যক্ষ হিসেবে দায়িত্ব নিলেন সেলিনা মালেক চৌধুরী। ২০২৫ সালের ২৫ মার্চ ছায়ানটের সভাপতি ও সংগীতবিদ্যায়তনের অধ্যক্ষ সন্‌জীদা খাতুন মারা যান।

১৯৬৩ সালে প্রতিষ্ঠার সময় সংগীতবিদ্যায়তনের প্রথম অধ্যক্ষের দায়িত্ব পান ওস্তাদ মতিউর রহমান খান (মতি মিয়া)। অধ্যক্ষের পাশাপাশি তিনি শাস্ত্রীয় সংগীতের শিক্ষক হিসেবেও যুক্ত ছিলেন। ১৯৬৭ সালের ২ ফেব্রুয়ারি তার মৃত্যুর আগ পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করেন।

মতি মিয়ার মৃত্যুর পর ছায়ানটের প্রতিষ্ঠাকালীন সদস্য সন্‌জীদা খাতুন দ্বিতীয় অধ্যক্ষ হিসেবে দায়িত্ব নেন। এর আগে ১৯৮৩ থেকে চার বছর ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করেন অঞ্জলি রায়।

ছায়ানট সংগীতবিদ্যায়তনের সঙ্গে সেলিনা মালেক চৌধুরীর সম্পর্ক দীর্ঘদিনের। ১৯৬৮ সালে (১৩৭৫ বঙ্গাব্দ) বিদ্যায়তনের প্রথম আবর্তে রবীন্দ্রসংগীত বিভাগে প্রথম স্থান অর্জন করে তিনি মতি মিয়া স্বর্ণপদক লাভ করেন। পরে তিনি বিদ্যায়তনের শিক্ষক হিসেবে যুক্ত হন।

ষাটের দশকের রবীন্দ্রসংগীত শিল্পী হিসেবে পরিচিত সেলিনা মালেক চৌধুরী ছায়ানটের কোষাধ্যক্ষের দায়িত্বও পালন করেছেন। বর্তমানে তিনি ছায়ানটের সংগঠক হিসেবে যুক্ত রয়েছেন।

দীর্ঘদিনের সংগীতচর্চা, শিক্ষকতা ও সাংগঠনিক অভিজ্ঞতার পর এবার ছায়ানট সংগীতবিদ্যায়তনের অধ্যক্ষের দায়িত্ব পেলেন সেলিনা মালেক চৌধুরী।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২৩ আগস্ট ২০২৬

ছায়ানটের নতুন অধ্যক্ষ সেলিনা মালেক চৌধুরী

প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত