সংবাদ

প্রেক্ষাগৃহে চলছে ‘দ্য এন্ড অব ওক স্ট্রিট’

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ০৮:০৯ পিএম

প্রেক্ষাগৃহে চলছে ‘দ্য এন্ড অব ওক স্ট্রিট’

দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে নতুন হলিউড সিনেমা ‘দ্য এন্ড অব ওক স্ট্রিট’। দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে সিনেমাটি প্রদর্শিত হচ্ছে।

১৯৮০-এর দশকের শুরুর সময়কে কেন্দ্র করে নির্মিত হয়েছে সিনেমাটির গল্প। এতে ওক স্ট্রিট এলাকায় মা-বাবা ও দুই সন্তানকে নিয়ে বসবাস করে প্ল্যাট পরিবার। বাইরে থেকে স্বাভাবিক মনে হলেও পরিবারের সদস্যদের মধ্যে নানা কারণে দূরত্ব তৈরি হয়েছে।

তবে একটি রহস্যময় মহাজাগতিক ঘটনার পর বদলে যায় তাদের পরিচিত পরিবেশ। এক রাতের মধ্যেই ওক স্ট্রিট এলাকা রূপ নেয় প্রাগৈতিহাসিক যুগের আবহে।

পরদিন সকালে ঘুম থেকে উঠে প্ল্যাট পরিবারের সদস্যরা দেখতে পায়, তাদের পরিচিত শহরতলি আর আগের মতো নেই। বাড়ির বাইরে দেখা মিলছে বিশাল আকৃতির ডাইনোসরের। মুহূর্তেই নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কায় পড়ে পরিবারটি।

এরপর শুরু হয় টিকে থাকার লড়াই। একদিকে পরিবারের ভেতরের পুরোনো সংকট, অন্যদিকে চারপাশে বিচরণ করা ভয়ংকর প্রাগৈতিহাসিক প্রাণী দুই ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হয় তাদের।

মহাজাগতিক রহস্য, ডাইনোসর ও একটি পরিবারের বেঁচে থাকার সংগ্রামকে কেন্দ্র করেই এগিয়েছে ‘দ্য এন্ড অব ওক স্ট্রিট’-এর গল্প। সিনেমাটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তির পর হলিউডপ্রেমী দর্শকদের মধ্যে নতুন আগ্রহ তৈরি করেছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

প্রেক্ষাগৃহে চলছে ‘দ্য এন্ড অব ওক স্ট্রিট’

প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

featured Image

দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে নতুন হলিউড সিনেমা ‘দ্য এন্ড অব ওক স্ট্রিট’। দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে সিনেমাটি প্রদর্শিত হচ্ছে।

১৯৮০-এর দশকের শুরুর সময়কে কেন্দ্র করে নির্মিত হয়েছে সিনেমাটির গল্প। এতে ওক স্ট্রিট এলাকায় মা-বাবা ও দুই সন্তানকে নিয়ে বসবাস করে প্ল্যাট পরিবার। বাইরে থেকে স্বাভাবিক মনে হলেও পরিবারের সদস্যদের মধ্যে নানা কারণে দূরত্ব তৈরি হয়েছে।

তবে একটি রহস্যময় মহাজাগতিক ঘটনার পর বদলে যায় তাদের পরিচিত পরিবেশ। এক রাতের মধ্যেই ওক স্ট্রিট এলাকা রূপ নেয় প্রাগৈতিহাসিক যুগের আবহে।

পরদিন সকালে ঘুম থেকে উঠে প্ল্যাট পরিবারের সদস্যরা দেখতে পায়, তাদের পরিচিত শহরতলি আর আগের মতো নেই। বাড়ির বাইরে দেখা মিলছে বিশাল আকৃতির ডাইনোসরের। মুহূর্তেই নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কায় পড়ে পরিবারটি।

এরপর শুরু হয় টিকে থাকার লড়াই। একদিকে পরিবারের ভেতরের পুরোনো সংকট, অন্যদিকে চারপাশে বিচরণ করা ভয়ংকর প্রাগৈতিহাসিক প্রাণী দুই ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হয় তাদের।

মহাজাগতিক রহস্য, ডাইনোসর ও একটি পরিবারের বেঁচে থাকার সংগ্রামকে কেন্দ্র করেই এগিয়েছে ‘দ্য এন্ড অব ওক স্ট্রিট’-এর গল্প। সিনেমাটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তির পর হলিউডপ্রেমী দর্শকদের মধ্যে নতুন আগ্রহ তৈরি করেছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত