সংবাদ

চট্টগ্রামে বাসচাপায় দুই পোশাক শ্রমিক নিহত

প্রতিনিধি, চট্টগ্রাম
প্রতিনিধি, চট্টগ্রাম
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ০৮:১৩ পিএম

 চট্টগ্রামে বাসচাপায় দুই পোশাক শ্রমিক নিহত
ছবি : সংবাদ

চট্টগ্রাম নগরের বায়েজিদ এলাকায় দ্রুতগামী বাসের চাপায় দুই পোশাক শ্রমিক নিহত হয়েছেন। রোববার (২৩ আগস্ট) সকাল সাড়ে আটটার দিকে বায়েজিদ বোস্তামী থানাধীন বালুছড়া এলাকার ‘ভিজুয়াল গার্মেন্টস’-এর সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-বায়েজিদ থানার বালুছড়া জালালাবাদ এলাকার সতীশ দাশের ছেলে অরুণ দাশ (৫৯) এবং আজিজুল হক জিপসি (২২)। নিহতদের মধ্যে অরুণ ‘ভিজুয়াল গার্মেন্টস’-এর শ্রমিক এবং আজিজুল একই কারখানার পরিবহন শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে অরুণ ও আজিজুল হেঁটে কর্মস্থলে যাচ্ছিলেন। এ সময় হাটহাজারীমুখী ৩ নম্বর রুটের একটি দ্রুতগামী বাস তাদের সজোরে ধাক্কা দেয়। এতে তারা গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অরুণকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, সংকটাপন্ন অবস্থায় আজিজুলকে চমেক থেকে বেসরকারি রয়েল হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পরপরই স্থানীয় জনতা ঘাতক বাসটি জব্দ করেছে এবং এর চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছে। এ ঘটনায় মামলা ও অন্যান্য আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

চট্টগ্রামে বাসচাপায় দুই পোশাক শ্রমিক নিহত

প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

featured Image

চট্টগ্রাম নগরের বায়েজিদ এলাকায় দ্রুতগামী বাসের চাপায় দুই পোশাক শ্রমিক নিহত হয়েছেন। রোববার (২৩ আগস্ট) সকাল সাড়ে আটটার দিকে বায়েজিদ বোস্তামী থানাধীন বালুছড়া এলাকার ‘ভিজুয়াল গার্মেন্টস’-এর সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-বায়েজিদ থানার বালুছড়া জালালাবাদ এলাকার সতীশ দাশের ছেলে অরুণ দাশ (৫৯) এবং আজিজুল হক জিপসি (২২)। নিহতদের মধ্যে অরুণ ‘ভিজুয়াল গার্মেন্টস’-এর শ্রমিক এবং আজিজুল একই কারখানার পরিবহন শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে অরুণ ও আজিজুল হেঁটে কর্মস্থলে যাচ্ছিলেন। এ সময় হাটহাজারীমুখী ৩ নম্বর রুটের একটি দ্রুতগামী বাস তাদের সজোরে ধাক্কা দেয়। এতে তারা গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অরুণকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, সংকটাপন্ন অবস্থায় আজিজুলকে চমেক থেকে বেসরকারি রয়েল হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পরপরই স্থানীয় জনতা ঘাতক বাসটি জব্দ করেছে এবং এর চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছে। এ ঘটনায় মামলা ও অন্যান্য আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত