সংবাদ

নরসিংদীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

প্রতিনিধি, নরসিংদী
প্রতিনিধি, নরসিংদী
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ০৯:৪৮ পিএম

নরসিংদীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার
ছাত্রলীগের সহসভাপতি মো. এহসান উল্লাহ পিয়ালকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি : সংবাদ

নরসিংদীর বেলাবোতে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহসভাপতি মো. এহসান উল্লাহ পিয়ালকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৩ আগস্ট) সকালে উপজেলার বেলাবো বাজার সংলগ্ন সোনালী ব্যাংক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার এহসান উল্লাহ পিয়াল বেলাবো থানার নীলক্ষিয়া নামাপাড়া গ্রামের মৃত জহিরুল হকের ছেলে। বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমানউল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, ২০২৫ সালের ১০ ফেব্রুয়ারি বেলাবো থানায় দায়ের করা একটি মামলায় পিয়ালকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলাটি ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনের (সংশোধনী ২০১৩) বিভিন্ন ধারায় করা হয়েছিল। দীর্ঘ দিন ধরে তিনি এই মামলায় পলাতক ছিলেন।

বেলাবো থানার ওসি এস এম আমানউল্লাহ বলেন, ‘সুনির্দিষ্ট মামলায় পিয়ালকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড চেয়ে আজই আদালতে পাঠানো হবে। আইনানুযায়ী পরবর্তী প্রক্রিয়া চলমান রয়েছে।’

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

নরসিংদীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

featured Image

নরসিংদীর বেলাবোতে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহসভাপতি মো. এহসান উল্লাহ পিয়ালকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৩ আগস্ট) সকালে উপজেলার বেলাবো বাজার সংলগ্ন সোনালী ব্যাংক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার এহসান উল্লাহ পিয়াল বেলাবো থানার নীলক্ষিয়া নামাপাড়া গ্রামের মৃত জহিরুল হকের ছেলে। বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমানউল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, ২০২৫ সালের ১০ ফেব্রুয়ারি বেলাবো থানায় দায়ের করা একটি মামলায় পিয়ালকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলাটি ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনের (সংশোধনী ২০১৩) বিভিন্ন ধারায় করা হয়েছিল। দীর্ঘ দিন ধরে তিনি এই মামলায় পলাতক ছিলেন।

বেলাবো থানার ওসি এস এম আমানউল্লাহ বলেন, ‘সুনির্দিষ্ট মামলায় পিয়ালকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড চেয়ে আজই আদালতে পাঠানো হবে। আইনানুযায়ী পরবর্তী প্রক্রিয়া চলমান রয়েছে।’

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত