সংবাদ

বিরতির পর আবারও অভিনয়ে শারলিন

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ০৪:৪৬ পিএম

বিরতির পর আবারও অভিনয়ে শারলিন

একসময় নাট্যাঙ্গনে বেশ ব্যস্ত ছিলেন দর্শকপ্রিয় অভিনেত্রী শারলিন ফারজানা। তার অভিনীত অসংখ্য নাটক দর্শকের প্রশংসা কুড়িয়েছে। অপূর্ব, নিশোসহ টিভি নাটকের জনপ্রিয় অনেক অভিনেতার বিপরীতে অভিনয় করে নিজের আলাদা পরিচিতি তৈরি করেছেন তিনি। শুধু নাটকেই নয়, সিনেমাতেও অভিনয় করে দর্শকের ভালোবাসা পেয়েছেন এই অভিনেত্রী।

তবে মাঝে অভিনয় থেকে কিছুদিনের বিরতিতে ছিলেন শারলিন। এক বছরেরও বেশি সময় আগে খায়রুল বাসারের বিপরীতে পথিক সাধনের পরিচালনায় ‘ভালোবাসা ভালো রাখার উপায়’ নাটকে অভিনয় করেছিলেন তিনি। দীর্ঘ বিরতির পর এবার আবারও অভিনয়ে ফিরেছেন শারলিন।

সম্প্রতি তরুণ নির্মাতা মাশরিকুল আলমের পরিচালনায় ‘নীলপরী’ শিরোনামের একটি নাটকে অভিনয় করেছেন তিনি। ইমদাদ বাবুর রচনায় নির্মিত নাটকটিতে শারলিনের সহশিল্পী হিসেবে রয়েছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব।

অপূর্বের সঙ্গে এর আগেও প্রায় ৩০টি নাটকে অভিনয় করেছেন শারলিন। এর মধ্যে ‘ভালোবাসার ফানুষ’, ‘সেই ছেলেটা’, ‘না বলা ডায়েরী’, ‘বলা হলো না’, ‘এই রোদ এই বৃষ্টি’ ও ‘একা এই আমি’ উল্লেখযোগ্য। অপূর্বের সঙ্গে অভিনীত প্রায় প্রতিটি নাটকেই দর্শকের কাছ থেকে ভালো সাড়া পেয়েছেন বলে জানান শারলিন।

বিরতির পর আবারও অভিনয়ে ফিরে উচ্ছ্বাস প্রকাশ করে শারলিন ফারজানা বলেন, ‘বেশ কিছুদিন বিরতির পর নাটকে অভিনয় করে সত্যিই ভীষণ ভালো লাগছে। তাও আবার সহশিল্পী হিসেবে অপূর্ব ভাইয়াকে পেয়ে এই ভালো লাগাটা যেন আরও বেশি ছিল।’

অপূর্বের সঙ্গে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে তিনি বলেন, ‘অপূর্ব ভাইয়া এমনই একজন সহশিল্পী, যিনি সঙ্গে থাকলে, পাশে থাকলে অভিনয়টা যেন স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে আসে। এটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, তিনি শুধু নিজের অভিনয় নিয়েই মনোযোগী থাকেন না, সহশিল্পীর অভিনয় কেমন হলো সেটাও ভাবেন। এমনটা আসলে সবাই ভাবেন না।’

‘নীলপরী’ নাটকে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে শারলিন বলেন, ‘মাশরিকুল আলমের এই নাটকে কাজ করে ভীষণ ভালো লেগেছে। পরিচালক খুব যত্ন নিয়েই কাজটি করেছেন। আমি কাজটি নিয়ে খুব আশাবাদী।’

‘নীলপরী’ নাটকটি সিডি চয়েজের ইউটিউব চ্যানেলে প্রচার হবে। শারলিন জানান, এখন থেকে নিয়মিত নাটকে অভিনয় করার ইচ্ছা রয়েছে তার। তবে গল্প ও চরিত্র পছন্দ হলেই কাজ করবেন তিনি।

অভিনয়ের পাশাপাশি শারলিনের রয়েছে সিনেমাতেও কাজের অভিজ্ঞতা। তার অভিনীত প্রথম সিনেমা ‘জাগো’, এটি পরিচালনা করেন খিঁজির হায়াত খান। এরপর দীর্ঘ বিরতির পর মাসুদ হাসান উজ্জ্বলের ‘উনপঞ্চাশ বাতাস’ সিনেমায় অভিনয় করেন তিনি।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ৩১ আগস্ট ২০২৬

বিরতির পর আবারও অভিনয়ে শারলিন

প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত