সংবাদ

‘সারাক্ষণ ভারত ভারত না করে নিজের দেশের কথা ভাবুন’

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২২ পিএম

‘সারাক্ষণ ভারত ভারত না করে নিজের দেশের কথা ভাবুন’

​সবসময় ভারতের প্রসঙ্গ তুলে প্রশ্ন না করে সাংবাদিকদের নিজেদের দেশের বিষয়াবলীতে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

র‌বিবার (১৩ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক মন্তব্যে তিনি বলেন, "ডেইলি ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট খাইতেই ইন্ডিয়া, লাঞ্চ খাইতেই ইন্ডিয়া, ডিনার খাইতেই ইন্ডিয়া— তাহলে ভাই আপনার নিজের দেশের খাবার কোন সময় খাবেন? খালি যদি ইন্ডিয়া ইন্ডিয়া করেন! নিজের দেশের চিন্তা করেন।"
​সংবাদ সম্মেলনে ভারতের সঙ্গে ১০১টি দ্বিপক্ষীয় চুক্তির অগ্রগতির বিষয়ে প্রশ্ন করা হলে প্রতিমন্ত্রী জানান, এই চুক্তিগুলো নিয়ে বর্তমানে প্রয়োজনীয় যাচাই-বাছাই চলছে এবং বিষয়গুলো সংসদীয় কমিটিতে পর্যালোচনা করা হচ্ছে।
এই বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য তিনি সাংবাদিকদের চিফ হুইপের সঙ্গে যোগাযোগ করার পরমর্শ প্রদান করেন।
​সীমান্ত হত্যা এবং বাংলাদেশিদের ধরে নিয়ে যাওয়ার মতো অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলোর বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরে হুমায়ুন কবির বলেন, সীমান্ত সম্পর্কিত এসব সংবেদনশীল বিষয় কূটনৈতিক প্রক্রিয়ায় ভারত সরকারের কাছে জোরালোভাবে উত্থাপন করা হবে।
আন্তর্জাতিক আইন, সীমান্ত প্রটোকল এবং দুই দেশের মধ্যকার কাঠামোগত চুক্তির কথা উল্লেখ করে তিনি জানান, নির্দিষ্ট নিয়মকানুন ও প্রটোকলের আলোকেই সরকারের উদ্বেগের বিষয়গুলো প্রতিটি ধাপে তুলে ধরা হচ্ছে।
​একই সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন যুক্তরাষ্ট্র সফর এবং জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নেওয়ার বিষয়টি নিয়ে কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
বহুপক্ষীয় ফোরামে বিশ্বনেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের সম্ভাবনা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "যার সঙ্গে যখন আমাদের দ্বিপক্ষীয় (বৈঠক) করতে হবে, বহুপক্ষীয় ফোরামে গিয়ে কথা বলতে হবে, আমরা তা করবো। যেখানে যে সুযোগ থাকবে, আমরা সম্পৃক্ত হবো। নেতারা সবার সঙ্গে দেখা করতে পারেন না। অনেক আমন্ত্রণ থাকে। সাইডলাইনে অনেক অনুষ্ঠানে আমরা অংশ নেবো।"
​সাইডলাইনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর পৃথক বৈঠকের বিষয়ে জানতে চাওয়া হলে প্রতিমন্ত্রী স্পষ্ট করেন, এই সফরের প্রধান উদ্দেশ্য হলো জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ প্রদান করা।
বড় ধরনের আন্তর্জাতিক সম্মেলনে শেষ মুহূর্তেও দ্বিপক্ষীয় বৈঠকের সূচীতে পরিবর্তন আসতে পারে উল্লেখ করে তিনি বলেন, "বহুপক্ষীয় ফোরাম এভাবেই কাজ করে। একজন নেতা শেষ মুহূর্তেও বলতে পারেন, আমি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাই। বড় বড় সম্মেলনে এমনটাই হয়। সাইডলাইনে বিশ্বনেতাদের দৈনন্দিন কর্মসূচিতে অনেক পরিবর্তন আসে। এসব যখন আসবে, যার সঙ্গেই বৈঠক হোক, আপনাদের জানানো হবে। আপনারাই প্রথম জানতে পারবেন।"

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

‘সারাক্ষণ ভারত ভারত না করে নিজের দেশের কথা ভাবুন’

প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত