গ্রাহকদের দ্রুত, সহজ ও মানসম্মত সেবা নিশ্চিত করার লক্ষ্যে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি আনুষ্ঠানিকবাবে তাদের কল সেন্টার সেবা চালু করেছে।
এর মাধ্যমে পলিসিহোল্ডারদের সঙ্গে আরও সহজ ও কার্যকর যোগাযোগ স্থাপনের পাশাপাশি পলিসি সার্ভিসিং সংক্রান্ত বিভিন্ন তথ্য ও সেবা দ্রুত প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে।
গত ২০ সেপ্টেম্বর প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসির প্রধান কার্যালয়ে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. জালালুল আজিম এই কল সেন্টারের উদ্বোধন করেন। এ সময় কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিএফও চন্দ্র শেখর দাস, এফসিএ সহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এখন থেকে প্রগতি লাইফের সম্মানীয় পলিসিহোল্ডারগণ তাদের পলিসি সার্ভিসিং সংক্রান্ত যেকোনো তথ্য, জিজ্ঞাসা, সমস্যা বা সেবার প্রয়োজন হলে কল সেন্টারের হটলাইন নম্বর +৮৮০৯৬১০৯১০০৭৫-এ যোগাযোগ করতে পারবেন। শুক্রবার, শনিবার ও সরকারি ছুটির দিন ব্যতীত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই সেবা চালু থাকবে।
কল সেন্টার উদ্বোধনকালে ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. জালালুল আজিম বলেন, "এই কল সেন্টারের মাধ্যমে আমাদের পলিসিহোল্ডারদের সঙ্গে আরও সহজ ও কার্যকর যোগাযোগ স্থাপন করা সম্ভব হবে। তাদের যেকোনো প্রশ্ন, সমস্যা বা সেবার প্রয়োজনকে আমরা গুরুত্বের সঙ্গে বিবেচনা করব এবং দ্রুত সমাধান দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব।"
তিনি আরও বলেন, "গ্রাহকদের প্রতি আমাদের দায়িত্ব শুধু একটি পলিসি বিক্রির মধ্যে সীমাবদ্ধ নয়। পলিসির পুরো মেয়াদজুড়ে তাঁদের প্রয়োজনের সময় পাশে থাকা এবং সময়মতো সেবা নিশ্চিত করাও আমাদের দায়িত্ব। এই কল সেন্টার সেই দায়িত্বশীলতারই একটি অংশ।"
প্রগতি লাইফ ইন্স্যুরেন্স মনে করে, সহজে যোগাযোগের সুযোগ এবং দ্রুত সেবা গ্রাহকদের আস্থা ও সন্তুষ্টি বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে। গ্রাহকদের প্রয়োজনকে অগ্রাধিকার দিয়ে প্রযুক্তিনির্ভর ও সহজলভ্য সেবা ব্যবস্থার মাধ্যমে ভবিষ্যতেও সেবার মান আরও উন্নত করার ধারাবাহিক প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে প্রাতিষ্ঠানিকভাবে জানানো হয়েছে।

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন