সংবাদ

তেল নিয়ে ফেসবুকে পোস্ট, চবি ছাত্রদল নেতাকে শোকজ

প্রতিনিধি, চট্টগ্রাম
প্রতিনিধি, চট্টগ্রাম
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ পিএম

তেল নিয়ে ফেসবুকে পোস্ট, চবি ছাত্রদল নেতাকে শোকজ

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসাইন হৃদয়কে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে সংগঠনটির কেন্দ্রীয় সংসদ। সোমবার (২১ সেপ্টেম্বর) সংগঠনটির দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের দায়িত্বশীল পদে আসীন থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে কেন স্থায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না-তা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিতভাবে ব্যাখ্যা করার নির্দেশ দেওয়া হলো। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই নির্দেশনা অনুমোদন করেছেন।

সম্প্রতি সরকার জ্বালানি তেলের দাম বাড়ালে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন সাজ্জাদ হোসাইন। স্ট্যাটাসে তিনি লেখেন, ‘ছাত্ররাজনীতির শুরু থেকে বিএনপির যেসব কর্মসূচিতে অংশ নিয়েছি, তার অধিকাংশই ছিল তেল, গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে। আজ জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। প্রতিবাদ জানালাম।’ এই পোস্টটির পরপরই তার বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তোলে ছাত্রদল।

এ বিষয়ে জানতে চাইলে সাজ্জাদ হোসাইন হৃদয় বলেন, ‘সংগঠনের প্রতি আমার শতভাগ আনুগত্য রয়েছে। পোস্ট কেন্দ্র করে আমাকে শোকজ করা হলে নিয়ম মেনে যথাযথ সাংগঠনিক জবাব দেব।’

পোস্টের পেছনের ব্যাখ্যা দিয়ে তিনি আরও বলেন, ‘মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা বিরাজ করছে এবং বিশ্বজুড়েই তেলের দাম বেশি। আমাদের সরকার অনেক দিন দাম বাড়ায়নি, পরে পরিস্থিতি বিবেচনায় বাড়াতে বাধ্য হয়েছে। আমি মূলত বিষয়টি ব্যাখ্যা করেই পোস্টটি দিয়েছিলাম।’

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

তেল নিয়ে ফেসবুকে পোস্ট, চবি ছাত্রদল নেতাকে শোকজ

প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত