কুষ্টিয়ার খোকসা উপজেলায় পুকুরের পানিতে ডুবে সাদিয়া নামের দেড় বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে খোকসা উপজেলার ৪ নম্বর জানিপুর ইউনিয়নের শেখপাড়া বিহারীয়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশু সাদিয়া ওই গ্রামের আল-আমিন মণ্ডলের মেয়ে।
স্থানীয় সূত্র ও পরিবার সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে বাড়ির পাশে খেলাধুলা করার সময় অসাবধানতাবশত পাশের একটি পুকুরে পড়ে যায় শিশু সাদিয়া। দীর্ঘক্ষণ তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুর থেকে তাকে উদ্ধার করা হলেও ততক্ষণে তার মৃত্যু হয়।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
অবোধ শিশু সাদিয়ার এমন আকস্মিক ও হৃদয়বিদারক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন