নওগাঁর মান্দায় যাত্রীবাহী বাসের চাপায় পিষ্ট হয়ে ফারুক হোসেন (৪০) নামে এক চার্জারভ্যান চালক নিহত হয়েছেন। নিহত ফারুক হোসেন রাজশাহীর বাগমারা উপজেলার মঙ্গলপুর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল নয়টার দিকে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের সাবাইহাট সিন্দুরপানিয়া ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে সাবাইহাট ব্রিজের ওপর ‘গীতা পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাস চার্জারভ্যানটিকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ভ্যানচালক ফারুক হোসেন বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, দ্রুতগামী বাসের চাকায় পিষ্ট হয়ে মরদেহটি মারাত্মকভাবে ক্ষতবিক্ষত হয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করে হেফাজতে নিয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে মান্দা থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন