খাগড়াছড়িতে আদালতের সামনে ককটেল বিস্ফোরণ ও মহাসড়ক অবরোধ করে নাশকতার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে সদর থানা-পুলিশ।
সোমবার সন্ধ্যা থেকে রাত সাড়ে ১২টা পর্যন্ত সদর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৭ সেপ্টেম্বর গভীর রাতে খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ আদালতের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এতে সরকারি স্থাপনার ক্ষতিসাধনের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ছাড়া গত ২০ সেপ্টেম্বর গভীর রাতে গোলাবাড়ী ইউনিয়নের বড়পাড়া এপিবিএন ক্যাম্প সংলগ্ন খাগড়াছড়ি-চট্টগ্রাম মহাসড়কে গাছ ফেলে সড়ক অবরোধ করা হয়। এ সময় সেখানে মিছিল বের করে রাষ্ট্রবিরোধী নানা স্লোগান দেওয়া হয় এবং যানবাহন চলাচল ব্যাহত হয়।
এসব ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়েরের পর পুলিশি অভিযানে ওই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন–উপজেলা ও জেলা পর্যায়ের যুবলীগকর্মী মো. মাহফুজ জুয়েল (৩১) ও মো. রুবেল (৩২), ছাত্রলীগকর্মী মো. সাকিল (২৪), জেলা কৃষকলীগের সদস্য সুজন বিশ্বাস (৪৩) এবং জেলা কৃষকলীগের সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক লিটন চৌধুরী (৫১)।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, গ্রেপ্তার হওয়া আসামিদের বিরুদ্ধে আগেও একাধিক মামলা রয়েছে। ককটেল বিস্ফোরণ ও নাশকতার মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন