সংবাদ

স্বাস্থ্য প্রতিবেদন ও তদন্তের ‘অগ্রগতি প্রতিবেদন’ জমার নির্দেশ ট্রাইব্যুনালের

চিকিৎসাধীন সাবেক প্রতিমন্ত্রী কামাল

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ০১:৫৯ এএম

চিকিৎসাধীন সাবেক প্রতিমন্ত্রী কামাল

জুলাই আন্দোলন চলাকালীন সংঘটিত হত্যাযজ্ঞের ঘটনায় হওয়া মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারের স্বাস্থ্য প্রতিবেদন ও তদন্তের অগ্রগতি প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল । আগামী ২৬ জুলাই এ দুটি প্রতিবেদন জমার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

এ সময় হাসপাতালে চিকিৎসাধীন সাবেক এ প্রতিমন্ত্রী মানবিক দিক বিবেচনায় হলেও জামিন পাওয়ার যোগ্য বলে ট্রাইব্যুনালকে জানান তার আইনজীবী সৈয়দ মিজানুর রহমান।

র‌বিবার (২৬ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ নির্দেশ দেন। প্যানেলের অপর সদস্যরা হলেন: বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

এদিন কামাল মজুমদারের জামিন আবেদনের ওপর শুনানি করেন আইনজীবী সৈয়দ মিজানুর রহমান। সাবেক প্রতিমন্ত্রী কামাল মজুমদার বর্তমানে পিজি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন জানিয়ে এই আইনজীবী ট্রাইব্যুনালে বলেন, বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ায় তার ওজন কমতে কমতে নাজুক অবস্থা। ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় তিনি নিজেই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনেক সিদ্ধান্ত নিয়ে বিরোধিতা করেছিলেন। এজন্য তাকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢুকতে দেওয়া হয়নি। এছাড়া ট্রাইব্যুনালের মামলায় তিনি দেড় বছর ধরে কারাবন্দি। অথচ এ সময়ে তার বিরুদ্ধে কোনো অভিযোগই দেখাতে পারেনি প্রসিকিউশন।’

এই আইনজীবী বলেন, কামাল মজুমদারের বর্তমান অবস্থা সংকটাপন্ন। যেকোনো মুহূর্তে কিছু ঘটে যেতে পারে। তাকে একটু বাঁচতে দিন। মানবিক দিক বিবেচনায় হলেও তিনি জামিন পাওয়ার যোগ্য।

এ সময় ট্রাইব্যুনাল বলেন, এ মুহূর্তে জামিন দিলেও তাকে হাসপাতালে থাকতে হবে। জবাবে আইনজীবী মিজানুর রহমান বলেন, ‘মাননীয় আদালত, সেটা ভিন্ন জিনিস। আমরা এ মুহূর্তে তার জামিন চাই।’

শুনানি শেষে কামাল মজুমদারের স্বাস্থ্য প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। এছাড়া তদন্তের অগ্রগতি প্রতিবেদনও চাওয়া হয়। একইসঙ্গে পরবর্তী শুনানির জন্য আগামী ২৬ জুলাই দিন ধার্য করা হয়।

এদিন সকালে কারাগার থেকে প্রিজনভ্যানে করে এ মামলায় ৯ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তারা হলেন: সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি, সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, সাবেক নৌমন্ত্রী শাজাহান খান, সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাংগীর আলম, সাবেক এমপি সোলাইমান সেলিম এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই ইলাহী চৌধুরী।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

চিকিৎসাধীন সাবেক প্রতিমন্ত্রী কামাল

প্রকাশের তারিখ : ২৭ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত