সংবাদ

নওগাঁয় নিজ বাড়িতে মিলল অর্ধগলিত মরদেহ

প্রতিনিধি, নওগাঁ
প্রতিনিধি, নওগাঁ
প্রকাশ: ১৪ মার্চ ২০২৬, ০৩:১৫ পিএম

নওগাঁয় নিজ বাড়িতে মিলল অর্ধগলিত মরদেহ

নওগাঁর মহাদেবপুরে গৌতম সরকার (৪৫) নামের এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৪ মার্চ) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার শিবগঞ্জ বাজার এলাকার নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত গৌতম সরকার ওই এলাকার অরুণ সরকারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক বছর আগে গৌতম সরকারের স্ত্রী ও সন্তান তাকে ছেড়ে চলে যান। এরপর থেকে তিনি একাই ওই বাড়িতে বসবাস করতেন। আজ সকালে ঘর থেকে দুর্গন্ধ বের হতে শুরু করলে স্থানীয়রা বিষয়টি থানা-পুলিশকে জানায়। পরে পুলিশ খবর পেয়ে ঘরের ভেতর থেকে ঝুলন্ত অবস্থায় তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

নওগাঁয় নিজ বাড়িতে মিলল অর্ধগলিত মরদেহ

প্রকাশের তারিখ : ১৪ মার্চ ২০২৬

featured Image

নওগাঁর মহাদেবপুরে গৌতম সরকার (৪৫) নামের এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৪ মার্চ) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার শিবগঞ্জ বাজার এলাকার নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত গৌতম সরকার ওই এলাকার অরুণ সরকারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক বছর আগে গৌতম সরকারের স্ত্রী ও সন্তান তাকে ছেড়ে চলে যান। এরপর থেকে তিনি একাই ওই বাড়িতে বসবাস করতেন। আজ সকালে ঘর থেকে দুর্গন্ধ বের হতে শুরু করলে স্থানীয়রা বিষয়টি থানা-পুলিশকে জানায়। পরে পুলিশ খবর পেয়ে ঘরের ভেতর থেকে ঝুলন্ত অবস্থায় তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত