সংবাদ

যশোরে ক্রিস্টাল মেথ তৈরির কাঁচামালসহ নারী গ্রেপ্তার

ডিজিটাল ডেস্ক
ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১৪ মার্চ ২০২৬, ০৩:৪৮ পিএম

যশোরে ক্রিস্টাল মেথ তৈরির কাঁচামালসহ নারী গ্রেপ্তার
ছবি : সংগৃহীত

যশোর সদর উপজেলায় ক্রিস্টাল মেথ বা আইস তৈরির কাঁচামালসহ এক নারীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (১৩ মার্চ) তার বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন যশোর জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম।

গ্রেপ্তার শাপলা খাতুন ওরফে স্বপ্না (২৮) সাতক্ষীরার আখড়াখোলা এলাকার আক্তারুজ্জামানের মেয়ে। বর্তমানে তিনি কারাগারে আছেন।

পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার রাত ৯টার দিকে শহরের মনিহার সিনেমা হল সংলগ্ন ঈগল পরিবহনের কাউন্টারের সামনে থেকে স্বপ্নাকে আটক করা হয়।

এ সময় ঈগল পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে দুটি সাদা প্লাস্টিকের বস্তা থেকে ২৫ কেজি এফিড্রিন এবং ছয় লিটার পিউরিফাইড হাইড্রোক্লোরিক অ্যাসিড উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, উদ্ধার এসব কাঁচামালের আনুমানিক মূল্য সাড়ে ২৫ লাখ টাকা।

এসআই আমিনুল ইসলাম বলেন, জব্দ করা এসব কাঁচামাল ব্যবহার করে ক্রিস্টাল মেথ বা আইস তৈরি করা হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা শেষে শুক্রবার ওই নারীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

যশোরে ক্রিস্টাল মেথ তৈরির কাঁচামালসহ নারী গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৪ মার্চ ২০২৬

featured Image

যশোর সদর উপজেলায় ক্রিস্টাল মেথ বা আইস তৈরির কাঁচামালসহ এক নারীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (১৩ মার্চ) তার বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন যশোর জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম।

গ্রেপ্তার শাপলা খাতুন ওরফে স্বপ্না (২৮) সাতক্ষীরার আখড়াখোলা এলাকার আক্তারুজ্জামানের মেয়ে। বর্তমানে তিনি কারাগারে আছেন।

পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার রাত ৯টার দিকে শহরের মনিহার সিনেমা হল সংলগ্ন ঈগল পরিবহনের কাউন্টারের সামনে থেকে স্বপ্নাকে আটক করা হয়।

এ সময় ঈগল পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে দুটি সাদা প্লাস্টিকের বস্তা থেকে ২৫ কেজি এফিড্রিন এবং ছয় লিটার পিউরিফাইড হাইড্রোক্লোরিক অ্যাসিড উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, উদ্ধার এসব কাঁচামালের আনুমানিক মূল্য সাড়ে ২৫ লাখ টাকা।

এসআই আমিনুল ইসলাম বলেন, জব্দ করা এসব কাঁচামাল ব্যবহার করে ক্রিস্টাল মেথ বা আইস তৈরি করা হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা শেষে শুক্রবার ওই নারীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত