সংবাদ

গাজীপুরে একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা, পলাতক গৃহকর্তা

জেলা বার্তা পরিবেশক, গাজীপুর
জেলা বার্তা পরিবেশক, গাজীপুর
প্রকাশ: ৯ মে ২০২৬, ১০:২৮ এএম

গাজীপুরে একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা, পলাতক গৃহকর্তা

গাজীপুরের কাপাসিয়ায় একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। আজ শনিবার (৯ মে) ভোররাতে উপজেলার রাউৎকোনা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, গৃহকর্তার তিন সন্তান, স্ত্রী ও শ্যালক। ঘটনার পর থেকে অভিযুক্ত গৃহকর্তা ফোরকান মিয়া পলাতক রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে বাড়ির ঘরের মেঝেতে তিন শিশু, নারী ও এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। খবর ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন ঘটনাস্থলে ভিড় করেন। 

এ বিষয়ে কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহিনুর আলম জানান, কাপাসিয়ায় একই পরিবারের পাঁচজনকে হত্যার ঘটনা ঘটেছে। হত্যার পর স্বামী ফোরকান নিজেই তার ভাইকে হত্যার কথা টেলিফোনে জানিয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাড়ির গৃহকর্তা ফোরকান মিয়াই এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন। তিনি তাঁর তিন সন্তান, স্ত্রী ও শ্যালককে জবাই করে হত্যা করেছেন বলে অভিযোগ রয়েছে। ঘটনার পর থেকেই ফোরকান পলাতক রয়েছেন।

এদিকে, একই পরিবারের পাঁচজনের নির্মম মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ০৯ মে ২০২৬

গাজীপুরে একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা, পলাতক গৃহকর্তা

প্রকাশের তারিখ : ০৯ মে ২০২৬

featured Image

গাজীপুরের কাপাসিয়ায় একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। আজ শনিবার (৯ মে) ভোররাতে উপজেলার রাউৎকোনা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, গৃহকর্তার তিন সন্তান, স্ত্রী ও শ্যালক। ঘটনার পর থেকে অভিযুক্ত গৃহকর্তা ফোরকান মিয়া পলাতক রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে বাড়ির ঘরের মেঝেতে তিন শিশু, নারী ও এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। খবর ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন ঘটনাস্থলে ভিড় করেন। 

এ বিষয়ে কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহিনুর আলম জানান, কাপাসিয়ায় একই পরিবারের পাঁচজনকে হত্যার ঘটনা ঘটেছে। হত্যার পর স্বামী ফোরকান নিজেই তার ভাইকে হত্যার কথা টেলিফোনে জানিয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাড়ির গৃহকর্তা ফোরকান মিয়াই এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন। তিনি তাঁর তিন সন্তান, স্ত্রী ও শ্যালককে জবাই করে হত্যা করেছেন বলে অভিযোগ রয়েছে। ঘটনার পর থেকেই ফোরকান পলাতক রয়েছেন।

এদিকে, একই পরিবারের পাঁচজনের নির্মম মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত