হবিগঞ্জের চুনারুঘাট পৌর এলাকায় নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির দায়ে এক মাছ ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২২ জুন) দুপুরে পৌরসভার উত্তর বাজার এলাকায় অভিযান চালিয়ে এই দণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ীর নাম মো. এমরান মিয়া (৫৪)। তিনি পার্শ্ববর্তী বাহুবল উপজেলার মিরপুর গ্রামের বাসিন্দা।
আদালত সূত্রে জানা গেছে, সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উত্তর বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। এসময় নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির সময় হাতেনাতে এমরান মিয়াকে আটক করা হয়। মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন অনুযায়ী তাকে ৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও তা আদায় করেন আদালত।
অভিযান পরিচালনা করেন চুনারুঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌফিক আনোয়ার। তিনি বলেন, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ও নিষিদ্ধ ঘোষিত মাছ বিক্রির বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এই তৎপরতা ও অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
/

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

আপনার মতামত লিখুন