মুন্সীগঞ্জের গজারিয়া অংশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) ভোর ৪টা থেকে শুরু হওয়া এই যানজট বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দীর্ঘ হতে থাকে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকেরা।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মহাসড়কের কুমিল্লাগামী লেনে গজারিয়া অংশজুড়ে এই দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এর ফলে সড়কের বিভিন্ন পয়েন্টে পণ্যবাহী ট্রাক, যাত্রীবাহী বাস ও ব্যক্তিগত যানবাহন ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকে।
ভুক্তভোগী ট্রাকচালক সাদেক মিয়া বলেন, ‘আমি জামালদি বাসস্ট্যান্ড এলাকায় প্রায় দেড় ঘণ্টা ধরে জ্যামে আটকে আছি। কখন কুমিল্লা পৌঁছাতে পারব জানি না।’ তেতৈতলা হাস পয়েন্ট এলাকায় এক ঘণ্টা ধরে আটকে থাকার কথা জানান বাসচালক সহিদ। এক বাসযাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, এই মহাসড়কে প্রায়ই যানজট লেগে থাকে। ফলে সময়মতো গন্তব্যে পৌঁছানো সম্ভব হয় না।
গজারিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ জানান, কুমিল্লার দাউদকান্দি উপজেলার আমিরাবাদ এলাকায় একটি ট্রাক উল্টে যাওয়ায় এই যানজটের সৃষ্টি হয়েছে। পুলিশ যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছে। দ্রুতই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।
/

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

আপনার মতামত লিখুন